৪ লাখ ইয়াবাসহ রোহিঙ্গা সন্ত্রাসী নবী গ্রুপের ৫ সদস্য গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
২৭ আগস্ট ২০২২, ১৬:৩৮আপডেট : ২৭ আগস্ট ২০২২, ১৬:৩৮

রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন গ্রুপের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। তাদের কাছ থেকে চার লাখ ১০ হাজার ইয়াবা ও একটি বিদেশি রাইফেল, বিদেশি পিস্তল, এসবিবিএল এবং ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- আব্দুল্লাহ রাজ্জাক ওরফে রাজ্জাক মাঝি, ইলিয়াছ, সাহেদ, মো. আয়াছ ওরফে আজিজুল ও সাইফুল ইসলাম। এর মধ্যে রাজ্জাক মাঝি ও আজিজুল হক রোহিঙ্গা। বাকি তিন জন বাংলাদেশি।

শনিবার (২৭ আগস্ট) দুপুরে র‍্যাব-১৫-এর কক্সবাজার সদর দফতরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার।

খায়রুল ইসলাম সরকার বলেন, ‌‘রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন সাধারণ মানুষকে বন্ধক রেখে ও কিস্তিতে ইয়াবা দিতো। সময়মতো টাকা না দিলে বন্ধক রাখা ব্যক্তিকে নির্যাতন ও হত্যা করা হতো। উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ইয়াবা পাচার ও বিভিন্ন অপরাধে জড়িত নবী হোসেন গ্রুপ। নবী হোসেনকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছিল বিজিবি। তবে তাকে ধরতে র‌্যাবের গোয়েন্দা সংস্থা কাজ করে যাচ্ছিল।’

চার লাখ ১০ হাজার ইয়াবা ও বিদেশি রাইফেল-পিস্তল উদ্ধার

তিনি বলেন, ‘এরই মধ্যে নবী হোসেন গ্রুপের হাতে নির্যাতিত ব্যক্তিদের সঙ্গে কথা বলে র‌্যাবের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। সর্বশেষ মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান বাংলাদেশে প্রবেশের তথ্যের ভিত্তিতে শুক্রবার উখিয়ার বালুখালীতে অভিযান চালিয়ে নবী হোসেন গ্রুপের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে চার লাখ ১০ হাজার পিস ইয়াবা ও একটি বিদেশি রাইফেল, বিদেশি পিস্তল, এসবিবিএল এবং ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে মূলহোতা নবী হোসেনকে গ্রেফতার করা সম্ভব হয়নি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম