‘নির্বাচন এলেই স্বাধীনতাবিরোধী অপশক্তি আরেকটি ১৫ আগস্টের স্বপ্ন দেখে’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ আগস্ট ২০২২, ২৩:২৫আপডেট : ২৭ আগস্ট ২০২২, ২৩:২৫

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, ‘যে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলা হতো সে বাংলাদেশ আজ বঙ্গবন্ধুকন্যার দূরদর্শী নেতৃত্বে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। গত ১৩ বছরে দেশ উন্নয়নের পথে অনেকদূর এগিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নের মাধ্যমে এদেশ শিগগিরই উন্নত দেশের তালিকায় যুক্ত হবে।’

তিনি বলেন, ‘নির্বাচন এলেই স্বাধীনতাবিরোধী অপশক্তি ঐক্যবদ্ধ হয়ে আরেকটি ১৫ আগস্টের স্বপ্ন দেখে। তারা সারা দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে। এখনও গভীর ষড়যন্ত্রে লিপ্ত। তাদের স্বপ্ন কখনও বাস্তবায়ন হবে না। মনে রাখবেন, যতদিন শেখ হাসিনার হাতে দেশ, ততদিন পথ হারাবে না বাংলাদেশ।’

শনিবার (২৭ আগস্ট) বিকালে নগরীর রিমা কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ভূমিমন্ত্রী বলেন, ‘যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারাই স্বাধীনতাবিরোধী, তারা কখনও এদেশের উন্নয়ন চায়নি। দেশের উন্নয়ন, স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। বিদেশের মাটিতে বসে সংখ্যালঘুদের উসকানি দিচ্ছে। আমি কিছুদিন আগে পুলিশের একটি অনুষ্ঠানে ’৭৫ পরবর্তী বিষয় নিয়ে বক্তব্য রেখেছি। তারা সেটি ভিন্নভাবে অপপ্রচার করেছে। আমরা এদেশের স্বাধীনতাকে পরাজিত হতে দেবো না। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।’

দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ জোবায়েরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ গালিবের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। তিনি বলেন, ‘১৫ আগস্ট স্বাধীনতাবিরোধীরা দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়, আমরা আগস্টের শোককে শক্তিতে পরিণত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে যে উন্নয়নের কর্মযজ্ঞ শুরু করেছেন,  সেই অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাবো।’

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রেীয় ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু।

সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. ফারুক আমজাদ খান, ড. জমির উদ্দিন সিকদার, যুগ্ম সম্পাদক এ.কে. এম. আজিম, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা এবং পাঠ ও বস্ত্র বিষয়ক সম্পাদক আশিষ কুমার সিংহ প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের