লুডু খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১

কক্সবাজার প্রতিনিধি
২৯ আগস্ট ২০২২, ১০:৩৭আপডেট : ২৯ আগস্ট ২০২২, ১০:৩৭

কক্সবাজারের পেকুয়া উপজেলায় লুডু খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আব্দুল মালেক (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তিন জন।

রবিবার (২৮ আগস্ট) রাত ১০টায় উপজেলার মগনামা ইউনিয়নে এক চায়ের দোকানে এই ঘটনা ঘটে। আব্দুল মালেক ওই ইউনিয়নের বাইন্যাঘোনা এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষ্যদর্শীরা জানান, লুডু খেলাকে কেন্দ্র করে আব্দুল মালেকের ছেলে পারভেজের সঙ্গে একই এলাকার নুরুল আমিনের ছেলে হেনার বাগবিতণ্ডা হয়। ডাক-চিৎকার শুনে এগিয়ে আসেন আব্দুল মালেক ও নুরুল আমিন। ছেলেদের বিরোধ মেটাতে এসে দুই জন বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে আব্দুল মালেককে ছুরিকাঘাত করেন হেনা ও তার বাবা। স্থানীয়রা পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. আবু শুয়েব সবুজ বলেন, ‘আব্দুল মালেকের ফুসফুসে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। বুকেও কিছু আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আহত তিনজনের চিকিৎসা চলছে।’

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ আলী বলেন, পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। হত্যায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী