আখাউড়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৯ আগস্ট ২০২২, ২২:৩৯আপডেট : ২৯ আগস্ট ২০২২, ২২:৩৯

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পানিতে ডুবে ইলমা ও সামিয়া নামে তিন বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ আগস্ট) বিকালে উপজেলার বনগজ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ইলমা ওই গ্রামের মো. জুয়েল মিয়ার এবং সামিয়া একই গ্রামের নূরুল ইসলামের মেয়ে।

প্রতিবেশী জহির মিয়া জানান, বাড়ির পাশের একটি ডোবায় ডুবে ওই দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে দুই শিশু কীভাবে ডোবায় পড়েছে তা নিশ্চিত করে জানাতে পারেনি পরিবার।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুদীপ দেবনাথ বলেন, ‘মৃত অবস্থায় দুই শিশুকে স্বাস্থ্য কমপ্লেক্সে এনেছেন স্বজনরা। আনার পর তাদের মৃত ঘোষণা করা হয়।’   

আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম বলেন, ‘পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুদের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের