স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ আগস্ট ২০২২, ১৪:৫২আপডেট : ৩০ আগস্ট ২০২২, ১৪:৫২

চট্টগ্রামের রাউজান উপজেলায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় মোরশেদ আলী নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

সোমবার (২৯ আগস্ট) রাতে রাউজান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রিদুয়ানুল ইসলাম এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত মোরশেদের বাড়ি উপজেলার চিকদাইর ইউনিয়নের পাঠানপাড়ায়।

স্থানীয়রা জানান, রাতে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার সময় সড়কে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে মোরশেদ। পরে বিষয়টি জানাজানি হলে থানা পুলিশের সহায়তায় আটক করে তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার রাউজান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রিদুয়ানুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় মোরশেদ নামে এক বখাটে যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
বিদিশার ২ বছরের জেল
নাম এক, ব্যক্তি ভিন্ন: ভুল মামলায় সাড়ে তিন মাস ধরে কারাভোগ
শিক্ষার্থীকে গুলি: মেডিক্যাল কলেজের প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের