চট্টগ্রামে ডায়রিয়া রোগী কমছেই না, হাসপাতালে ভর্তি আরও ১৭৬ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ আগস্ট ২০২২, ২১:১৮আপডেট : ৩০ আগস্ট ২০২২, ২১:১৮

চট্টগ্রামে ডায়রিয়া রোগী কমছেই না। একদিনে আরও ১৭৬ জন ডায়রিয়া রোগী জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে জেলার ১৪টি উপজেলায় ১০৮, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৪৮ এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালে ২০ রোগী ভর্তি হয়েছেন।

গত আট মাসে জেলার ১৫টি উপজেলায় ১৭ হাজার ১২৭ জন ডায়রিয়া রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘গত ২৪ ঘণ্টায় জেলার ১৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০৮ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে মীরসরাইয়ে চার, সীতাকুণ্ডে ৯, সন্দ্বীপে এক, ফটিকছড়িতে চার, হাটহাজারীতে সাত, রাউজানে ছয়, রাঙ্গুনিয়ায় ৯, বোয়ালখালীতে আট, আনোয়ারায় ও পটিয়ায় ১২ জন করে, বাঁশখালীতে ১৫, চন্দনাইশে ৯, সাতকানিয়ায় সাত ও লোহাগাড়ায় পাঁচ জন নতুন রোগী হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘গত ১ জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত ১৫ উপজেলায় ১৭ হাজার ১২৭ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে গত এক মাসে ভর্তি হয়েছেন দুই হাজার ৫৪৯ জন। গত সাত দিনে ভর্তি হয়েছেন ৫৩৫ জন। তবে এই সময়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলার হাসপাতালগুলোতে কেউ মারা যাননি।’

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রফিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজের (বিআইটিআইডি) সহযোগী অধ্যাপক ডা. মামুনুর রশিদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হাসপাতালে আজ সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ২০ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন।’

চট্টগ্রাম  মা ও শিশু হাসপাতালের রেজিস্ট্রার ডা. নুরুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হাসপাতালে আজ ৪৮ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন। তাদের হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

/এএম/
সম্পর্কিত
রাজবাড়ীতে বেড়েছে ডায়রিয়া রোগী, হাসপাতালের মেঝেতে চলছে চিকিৎসা
ঈশ্বরদীতে ডায়রিয়ায় আরেক নারী শ্রমিকের মৃত্যু
পিকনিকের খাবার খেয়ে হাসপাতালে ভর্তি ৪৫, বাড়িতে চিকিৎসা নিচ্ছেন কেউ কেউ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম