রাতের খাবার খেয়ে অসুস্থ ১৬ মাদ্রাসাশিক্ষার্থী, সকালে হাসপাতালে

গাইবান্ধা প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২৩, ১৬:১৫আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ১৬:১৫

গাইবান্ধা শহরের হাফেজিয়া ফোরকানিয়া মাদ্রাসার আবাসিকের ১৬ শিক্ষার্থী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। দ্রুত তাদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে ওই শিক্ষার্থীদের হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে তাদের চিকিৎসা চলছে।

মাদ্রাসার রান্না করা খাবারে বিষক্রিয়ায় (ফুড পয়জনিং) কারণে ওই শিক্ষার্থীরা ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. এ এস এম রুহুল আমিন। ভর্তির পর তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে অসুস্থ শিক্ষার্থীরা সবাই আশঙ্কামুক্ত বলেও জানান তিনি।

জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার রাতে রান্না করা খাবার খায় মাদ্রাসার আবাসিকের শিক্ষার্থীরা। এরপর রাতের বেলা ওই শিক্ষার্থীরা পেটের সমস্যায় ভুগতে থাকে। পরে সকালে একে একে অসুস্থ ১৬ শিক্ষার্থীকে ভর্তি করা হয় সদর হাসপাতালে।

এ বিষয়ে হাফেজিয়া ফোরকানিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মো. মামুনুর রশিদ জানান, মাদরাসার প্রায় ২০০ জন শিক্ষার্থীর সকলেই আবাসিকে থেকে লেখাপড়া করে। তারা তিনবেলাই মাদরাসার রান্না করা খাবার খায়। প্রতিদিনের মতোই গত রাতেও তারা স্বাভাবিক (সাদা ভাত, ডাল ও শিম ভাজি) খাবার খেয়ে শুয়ে পড়ে। এরপর রাত দুইটার দিকে হঠাৎ কয়েকজনের পাতলা পায়খানা এবং বমি হয়। পরে স্যালাইনসহ তাদের প্রাথমিক ওষুধ দেওয়া হয়। কিন্তু তারপরও সুস্থ না হওয়ায় সকালে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
কেন শিক্ষার্থীর ফোন হাতুড়ি দিয়ে ভেঙে ফেললেন শিক্ষক?
কওমি ছাত্রদের আপত্তি: কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণভাবেই হলো কলেজের কনসার্ট
এবার ডাকসুর সংগ্রহশালায় সাঁটানো হলো গোলাম আযমের বিতর্কিত ছবি 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৬ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ সেপ্টেম্বর, ২০২৬)
ফের উৎপাদনে ফিরেছে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার
ফের উৎপাদনে ফিরেছে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার
ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোনও সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান
ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোনও সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান
ভারত থেকে পাইপলাইনে দিনাজপুরে পৌঁছালো ৪ হাজার মেট্রিক টন ডিজেল
ভারত থেকে পাইপলাইনে দিনাজপুরে পৌঁছালো ৪ হাজার মেট্রিক টন ডিজেল
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার