বুধবারের মধ্যে জঙ্গল সলিমপুর ছাড়তে মাইকিং

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ আগস্ট ২০২২, ২২:৩২আপডেট : ৩০ আগস্ট ২০২২, ২২:৩২

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অবৈধ বসবাসকারীদের বুধবারের (৩১ আগস্ট) মধ্যে সরে যেতে মাইকিং করছে জেলা প্রশাসন। মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল থেকে এ মাইকিং করা হয়। পাশাপাশি সলিমপুরের সরকারি খাস জমিতে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়। চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, মঙ্গলবার সকাল থেকে অবৈধ বসতিদের জঙ্গল সলিমপুর ত্যাগের জন্য প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়। বুধবারের মধ্যে অবৈধ বসবাসকারীরা সরে না গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাদের উচ্ছেদ করে জমি দখলমুক্ত করা হবে। এর আগে জঙ্গল সলিমপুর এলাকায় প্রশাসনের পক্ষ থেকে সিসিটিভি ক্যামেরা বসানো হয়।

এক সময় পাহাড়-পর্বতে ঘেরা সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর গত দুই দশকে ভূমি দস্যুদের কবলে পড়ে। অন্তত এক হাজার একর পাহাড় কেটে বসতি গড়ে তোলা হয়। প্রভাবশালী সন্ত্রাসী বাহিনী এসব পাহাড় কেটে প্লটও বিক্রি করেছে। সম্প্রতি পাহাড়কাটা বন্ধে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সলিমপুরে পরিবেশবান্ধব একাধিক প্রতিষ্ঠান গড়ে তুলতে আগ্রহ দেখিয়েছে সরকারি বিভিন্ন সংস্থা। সরকারি এসব প্রকল্প বাস্তবায়নে অবৈধ দখলকারীদের উচ্ছেদ করা হচ্ছে।

/টিটি/
সম্পর্কিত
বিশ্বের সর্বোচ্চ শিখরে ফের উড়লো বাংলাদেশের পতাকা
আদিবাসী জনগোষ্ঠীর ওপর জলবায়ু চাপ বাড়ছে: গবেষণা
রাঙামাটিতে ইউপিডিএফ সদস্যকে হত্যা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম