নাঙ্গলকোটে বিএনপির সঙ্গে পুলিশ-আ.লীগের সংঘর্ষ, আহত ২০

কুমিল্লা প্রতিনিধি
৩১ আগস্ট ২০২২, ১৬:১৪আপডেট : ৩১ আগস্ট ২০২২, ১৬:১৪

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশ সদস্য ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন পুলিশসহ কমপক্ষে ২০ জন। বুধবার (৩০ আগস্ট) সকাল ৯টায় নাঙ্গলকোট পৌর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, জ্বালানি তেল ও পরিবহন ভাড়াসহ সব পণ্যের মূল্যবৃদ্ধি এবং ভোলায় ছাত্রদল নেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম নিহতের প্রতিবাদের বিক্ষোভ সমাবেশের আয়োজন করে নাঙ্গলকোট উপজেলা বিএনপি। কর্মসূচিতে বিএনপির সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়া যোগ দেন। আগে থেকেই উপজেলা সদরে বিক্ষোভ সমাবেশের কথা জানিয়েছে উপজেলা বিএনপি। সকাল ৯টার আগে দলে দলে বিএনপি নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। 

বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, বিক্ষোভ সমাবেশ শুরুর আগে পুলিশি বাধার মুখে পড়ে তারা। এ সময় পুলিশ অনুমতি নিয়ে আসার জন্য বললে জবাবে বিএনপি নেতাকর্মীরা ‘আগেই অনুমতি নিয়ে এসেছি’ বলে জানায়। এ নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে দলটির নেতাকর্মীরা। এতে আওয়ামী লীগের নেতাকর্মীরাও যোদ দে।

উপজেলা বিএনপির সভাপতি নজির আহমেদ ভূঁইয়া বলেন, ‘আমরা শান্তিপূর্ণ সমাবেশ করছিলাম। পুলিশ আমাদের ওপর অন্যায়ভাবে লাঠিচার্জ করেছে। তাদের সঙ্গে যোগ দিয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। এতে আমাদের ১৫ জন কর্মী আহত হয়েছেন।’

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সাদেক হোসেন ভূঁইয়া বলেন, ‘আমরা শান্তিপূর্ণ অবস্থান নিয়েছিলাম। বিএনপির নেতাকর্মীরা উপস্থিত হয়ে বিক্ষোভের নামে নৈরাজ্য সৃষ্টি করে। পুলিশ তাদের বাধা দেয়। আমরা কারও ওপর হামলা চালাইনি।’

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে এই মুহূর্তে সঠিক সংখ্যা বলতে পারছি না। আমি আহত সদস্যদের সেবা নিশ্চিতে ব্যস্ত আছি। এ বিষয়ে পরে জানানো হবে।’

/এসএইচ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের