‘মাগো-বাবাগো’ বলে চিৎকার দিলেও বৃদ্ধকে পেটাতে থাকেন ছেলে

কুমিল্লা প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২২, ১৬:০৭আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ১৬:০৭

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার উত্তর নাগাইস এলাকায় সম্পত্তির জন্য বৃদ্ধ বাবাকে মারধরের অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এই ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নির্যাতনের শিকার বৃদ্ধের আরেক ছেলে থানায় মামলা করেছেন। শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, উত্তর নাগাইস এলাকার আবদুল জলিলের (৮০) ছেলে আবদুল মান্নান (৩০) গত বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) তার বাবাকে মারধর করেন। এর একটি ভিডিও ধারণ করেন প্রতিবেশীরা। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ওই ছেলেকে গ্রেফতার করে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।

১ মিনিট ১৬ সেকেন্ডের ওই ভিডিও ফুটেজে দেখা যায়, আবদুল মান্নান তার বাবা আবদুল জলিলকে গালমন্দ করছেন। একপর্যায়ে তিনি বাবার থাকার দোচালা টিনের ঘরের ভেতর যান। সেখানে বৃদ্ধ বাবাকে এলোপাতাড়ি কিল ঘুষি মারতে থাকেন। আবদুল জলিল মারধর সহ্য করতে না পেরে বাইরে বেরিয়ে আসেন। এ সময় মান্নান আবার ঘরের পাশে রাখা একটি বাঁশের লাঠি দিয়ে বেদম পেটান বাবাকে। এ সময় তিনি ‘মাগো, বাবাগো, আমারে মাইরালাইলো গো, কেউ ধরস নাগো’ বলে চিৎকার করতে করতে কাঁদতে থাকেন।

ব্রাহ্মণপাড়া থানার ওসি অপ্পেলা রাজু নাহা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। ভুক্তভোগীর আরেক ছেলে নাঈম আহমেদ বাদী হয়ে ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছেন। পরে আমরা তাকে স্থানীয় একটি বাড়ি থেকে পলাতক অবস্থায় গ্রেফতার করি। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শুনেছি তার নামে সম্পত্তি লিখে দেওয়ার জন্যই তিনি বাবাকে নির্দয়ভাবে মেরেছেন।’

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী