খাগড়াছড়ির ৫ উপজেলায় ইউপিডিএফের অবরোধ চলছে

খাগড়াছড়ি প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২২, ০৮:৫৯আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ০৯:০৩

প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) স্থানীয় সংগঠক অংথোয়াই মারমা (৫০) নিহতের প্রতিবাদে খাগড়াছড়ির পাঁচ উপজেলায় আধাবেলা সড়ক অবরোধ চলছে।

রবিবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে আগুন জ্বালিয়ে, ইট ও গাছের গুঁড়ি ফেলে অবস্থান নিয়েছেন প্রসিত বিকাশ খিসা সমর্থিত ইউপিডিএফের নেতা-কর্মীরা।

অবরোধের ফলে খাগড়াছড়ির সঙ্গে ঢাকা-চট্টগ্রামসহ দূরপাল্লার সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া খাগড়াছড়ির গুইমারা, মাটিরাঙ্গা, রামগড়, মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি উপজেলার অভ্যন্তরীণ সড়কেও যান চলাচল বন্ধ আছে। এদিকে ঢাকা থেকে ছেড়ে আসা নৈশকোচগুলো সকালের দিকে পুলিশি পাহারায় জেলা সদরে পৌঁছেছে।

পাঁচ উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে

আধাবেলা অবরোধ চলাকালে যেকোনও ধরনের সহিংসতা এড়াতে পাঁচ উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবির টহল জোরদার করা হয়েছে। 

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রশীদ বলেন, ‌‘গুইমারা থানা এলাকার সাতটি পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন স্থানে অবরোধকারীরা হামলা করছে। পুলিশি প্রহরায় যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। তবে অবরোধকে কেন্দ্র করে এখনও বড় ধরনের কোনও ঘটনা ঘটেনি।’

প্রসঙ্গত, গত শুক্রবার সকালে গুইমারা উপজেলার দেওয়ানপাড়ায় প্রতিপক্ষের গুলিতে প্রসিত বিকাশ খিসা সমর্থিত ইউপিডিএফের স্থানীয় সংগঠক অংথোয়াই মারমা নিহত হন।

/এসএইচ/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের