লক্ষ্মীপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সমন জারি

লক্ষ্মীপুর প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২২, ০৯:২৭আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩৩

চেক জালিয়াতির মামলায় লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেহ উদ্দিন মানিকের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। রবিবার (৪ সেপ্টেম্বর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন এই আদেশ দেন। আগামী ৭ নভেম্বর মানিককে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বাদীর আইনজীবী রেহানুল ইসলাম বলেন, ‌‘পল্লী চিকিৎসক জসিম উদ্দিন বাদী হয়ে মানিকের বিরুদ্ধে মামলা করেন। এতে সমন জারি করেছেন আদালত। এর আগে ১ আগস্ট বাদীর টাকা ফেরত দেওয়ার জন্য অভিযুক্তকে লিগ্যাল নোটিশ করা হলেও তা পরিশোধ করেননি।  

ছালেহ উদ্দিন মানিক সদর উপজেলার কুশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়নের গোরারবাগ গ্রামের বাসিন্দা। অভিযোগকারী জসিম একই ইউনিয়নের পূর্ব চরমটুয়া গ্রামের বাসিন্দা ও গ্রাম্য চিকিৎসক। স্থানীয় বাজারের ওষুধের ফার্মেসি ব্যবসায়ী।

এজাহার সূত্র জানা গেছে, মানিক ও জসিমের সঙ্গে ব্যবসায়ীক সম্পর্ক রয়েছে। গত ফেব্রুয়ারিতে জসিমের কাছ থেকে মানিক ফাঁচ লাখ টাকা ধার দেন। গত ১২ এপ্রিল ওই টাকা নগদ না দিয়ে মানিক তার অগ্রণী ব্যাংক হিসাবের একটি চেক জসিমকে দেন। ২৮ জুলাই চেক নগদায়নের জন্য জসিম জমা নেন। কিন্তু মানিকের ব্যাংক হিসাবে কোনও টাকা ছিল না। এতে চেকটি কর্তৃপক্ষ ডিজঅনার করেন। এতে টাকা ফেরত পেতে ১ আগস্ট আইনজীবীর মাধ্যমে চেয়ারম্যানকে লিগ্যাল নোটিশ করা হয়। এরপরও তিনি টাকা ফেরত দেননি।

জসিম উদ্দিন বলেন, ‘ব্যাংক হিসেবে টাকা না থাকা সত্ত্বেও মানিক প্রতারণার উদ্দেশ্যে আমাকে চেক দিয়েছেন। বারবার টাকা চেয়েও তার কাছ থেকে আদায় করা যায়নি। এতে বাধ্য হয়েই আদালতের শরণাপন্ন হলাম।’

এ বিষয়ে কথা বলতে ইউপি চেয়ারম্যান ছালেহ উদ্দিন মানিকের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও রিসিভ হয়নি।

/এসএইচ/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক