পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সভা স্থগিত

রাঙামাটি প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২২, ১২:৫০আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ১২:৫৩

রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের পূর্ব নির্ধারিত সভা স্থগিত করা হয়েছে। আগামীকাল বুধবার এই সভার দিন ধার্য ছিল।

মঙ্গলবার (৬ সেপ্টেম্টর) দুপুরে খাগড়াছড়ির ভূমি কমিশনের সচিব (যুগ্ম জেলা জজ) মোহাম্মদ নেজাম উদ্দীন সই করা এক চিঠিতে সভা স্থগিতের বিষয়টি জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, ‌ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের আগামীকালের সভা স্থগিত করা হলো। সভাকে কেন্দ্র করে চট্টগ্রাম নাগরিক পরিষদের ডাকা হরতাল ও কমিশনের অন্য সদস্যদের অনুরোধের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে সভার তারিখ জানানো হবে।’

আরও পড়ুন: রাঙামাটিতে চলছে ৩২ ঘণ্টার হরতাল

এদিকে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক বাতিল ও সাত দফা দাবিতে রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ডাকা ৩২ ঘণ্টার হরতাল চলছে। আজ সকাল থেকে হরতাল শুরু হয়। 

সভা স্থগিতের সিদ্ধান্ত হওয়ায় হরতাল প্রত্যাহার করা হবে কি-না জানতে চাইলে নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মজিবুর রহমানের বলেন, ‌‘সভা স্থগিতের বিষয়টি আমরা শুনেছি। দুপুরের পর সভা করে আমাদের সিদ্ধান্ত জানিয়ে দেবো।’

/এসএইচ/
সম্পর্কিত
আমদানিকারককে হত্যা: হরতালে স্থবির নওয়াপাড়া নৌবন্দর
জনগণের শান্তি নষ্ট করে হরতাল করার সুযোগ কাউকে দেবো না: প্রধানমন্ত্রী
শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্থগিত, রাঙামাটিতে হরতাল প্রত্যাহার
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি