অপসাংবাদিকতা বন্ধে প্রেস কাউন্সিলকে শক্তিশালী করতে হবে: চেয়ারম্যান

কক্সবাজার প্রতিনিধি 
১১ সেপ্টেম্বর ২০২২, ০৯:৪৪আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ০৯:৪৪

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, ‘সৎ সাংবাদিকতাকে উৎসাহ প্রদান করে অপসাংবাদিকতা বন্ধ করতে হলে প্রেস কাউন্সিলকে শক্তিশালী প্রতিষ্ঠানের রূপ দিতে হবে। এর জন্য অবশ্যই একটি আইন দরকার। আশার কথা হচ্ছে, এই আইন তৈরির কাজটি এগিয়ে যাচ্ছে।’

শনিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাব পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি বিচারপতি মো. নিজামুল হক নাসিম আরও বলেন, সৎ সাংবাদিকতাকে উৎসাহ প্রদান করলে সাংবাদিকতা মান বৃদ্ধি পাবে। এতে অপসাংবাদিক, চাঁদাবাজি মতো ঘটনা বন্ধ করতে সহায়ক হবে। প্রেস কাউন্সিলের প্রধানত কাজ সাংবাদিকদের মান উন্নয়নে সহায়ক পরিবেশ তৈরি করা। 

এর জন্য সাংবাদিকদের ডাটাবেজ তৈরির কার্যক্রম শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকদের ডাটাবেজ তৈরি হওয়া মানেই এ পেশার আনুষ্ঠানিক পরিচিতি প্রদান করা। এই কাজটি বর্তমানে চলমান রয়েছে। এটা শেষ করতে সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।

২০০৫ সাল থেকে বাংলাদেশ প্রেস কাউন্সিল আইন সংশোধনের কার্যক্রম শুরু হয়েছে উল্লেখ্য করে চেয়ারম্যান বলেন, এই আইন অবশ্যই সাংবাদিক বান্ধব। সকলের সাথে আলোচনা করেই এই আইনটি করার কাজ এগিয়ে চলছে।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. শাহ্ আলম বলেন, সাংবাদিকতার জন্য কক্সবাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। ঢাকার বাইরে এটা নানাভাবে আলোচিত একটি শহর। ফলে ঢাকার মতো এখানে ক্ষেত্রেও প্রসারিত হচ্ছে। 

তিনি ডাটাবেজ তৈরির কাজটি ঐতিহাসিক মন্তব্য করে বলেন, এই ডাটাবেজ তৈরি হলেই সাংবাদিকতা পেশাগত মান অনেক উচ্চতায় পৌঁছে যাবে।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেলের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম, কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এসএম আমিনুল হক চৌধুরী, বিএফইউজের সাবেক সদস্য অ্যাডভোকেট আয়াছুর রহমান, বিএফইউজের সদস্য আবদুল কুদ্দুস রানা প্রমুখ।

/ইউএস/
সম্পর্কিত
বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা ফেরাতে ১০ দফা সুপারিশ সিপিজের
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত কয়েকজন
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের