কম বয়সীদের চাপা আবেগের বহিঃপ্রকাশ ঘটে আত্মহননে: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি 
১১ সেপ্টেম্বর ২০২২, ১৫:৪৯আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ১৫:৫১

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘শুধু আমাদের দেশেই নয়, সারা বিশ্বেই কম বয়সীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েছে। তারা অনেক কিছু বলতে পারে না। তাদের চাপা আবেগের বহিঃপ্রকাশ ঘটে আত্মহননের মাধ্যমে। আমরা এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি এবং নানা প্রদক্ষেপ গ্রহণ করেছি।’

রবিবার (১১ সেপ্টেম্বর) সকালে চাঁদপুরের হাইমচরে মৎস্য বিভাগের মাছের পোনা অবমুক্তকরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘মেয়েরা অনেক সময় নানাভাবে ইভটিজিংয়ের শিকার হয়। সমস্যাটি যদি পরিবারের কাছে বলতে না পারে এবং তার শিক্ষকের কাছে বলতে না পারে, সেই চাপা আবেগের বহিঃপ্রকাশ ঘটে আত্মহননের মাধ্যমে। এছাড়া ইন্টারনেটে যে গেম আছে, সেগুলোরও সমস্যা আছে।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকাল এমন একটি সময়, যখন অনেক ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যায়। যেমন শারীরিক ও মানসিক। সব সময় সঠিক তথ্য তারা পায় না। মা-বাবাও ঠিকমতো তাদের বোঝান না। স্কুলে পাঠ্যপুস্তকে যা আছে তাও তাদের ঠিকমতো জানানো হয় না।’

দীপু মনি বলেন, ‘আমরা যেন আমাদের সন্তাদের সঙ্গে প্রাণখুলে কথা বলি। তাদের সমস্যার অনুধাবনের চেষ্টা করি এবং সেটা সংবেদনশীলতা নিয়ে করি। আমরা যেন কোনও সমস্যা দেখলে প্রথমেই তাকে অভিযুক্ত না করি। এতে আবেগ নিয়ন্ত্রণ না করতে পেরে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে।’

এ সময় হাইমচর উপজেলা চেয়ারম্যান নূর হোসন পাটোয়ারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরী ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রোমান উপস্থিত ছিলেন।

/এসএইচ/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের