বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের মর্টারশেল নিক্ষেপ, নিহত ১

‌বান্দরবান প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২২, ২২:১৪ আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ২৩:০১

মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেল এসে পড়েছে সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে। সেটি বিস্ফোরণে সেখানে বসবাসরত মো. ইকবাল (১৭) নামে এক রোহিঙ্গা নিহত হ‌য়ে‌ছেন বলে জানা গেছে। এ সময় আহত হয়েছে আরও পাঁচ জন।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের ২নং ওয়ার্ড কোনারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

নাইক্ষ্যংছড়ি তুমব্রু নো ম্যান্স ল্যান্ডে বসবাসরত রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ বলেন, ‘রাত সাড়ে ৮টার দিকে মিয়ানমারের ওপার থেকে একটি মর্টারশেল নিক্ষেপ করা হয়েছে। সেটি বিস্ফোরিত হলে মোহাম্মদ ইকবাল (১৫) নামের এক রোহিঙ্গা নিহত হয়। এসময় আহত হয় পাঁচ জন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ওপার থেকে মিয়ানমার সেনাবাহিনী ইচ্ছাকৃতভাবে মর্টারশেল নিক্ষেপ করেছে।’

স্থানীয় বাসিন্দা আব্দুর রশিদ জানান, রাত ৮টার দিকে মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেল এসে পড়ে ঘুমধুম ইউপির ২নং ওয়ার্ড কোনারপাড়া এলাকার সীমান্তে। ওই এলাকায় রোহিঙ্গাদের বসবাস ছিল। সেটির বিস্ফোরণে ঘটনাস্থলে ওই রোহিঙ্গা নিহত হন।

ঘুমধুম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার মো. আনোয়ার হোসেন বলেন, মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেল সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে পড়ে এক রোহিঙ্গা নিহত হ‌য়ে‌ছেন। এই ঘটনায় আরও পাঁচ জন আহত হ‌য়ে‌ছেন। ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে গেলে বিস্তারিত জানা যাবে।

নাইক্ষ্যংছড়ি থানার এসআই মিঠুন সিংহ জানান, মর্টারশেলটি সীমান্তে বিস্ফোরিত হওয়ার সংবাদ শুনেছি। তবে এ ঘটনায় আহত বা নিহতের সংখ্যা নিশ্চিত করা যাচ্ছে না। বিস্তারিত পরে জানানো যাবে।

বান্দরবান জেলা প্রশাসক ইয়াছ‌মিন পারভীন তিবরী‌জি ব‌লেন, নো-ম্যান্স ল্যান্ডে মর্টারশেল বি‌স্ফোর‌ণে একজন নিহত ও কয়েকজন আহত হ‌য়ে‌ছে।

গত ৯ সেপ্টেম্বর বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম-তুমব্রু সীমান্তের বাংলাদেশ অভ্যন্তরে মিয়ানমার থেকে ছোড়া একটি বুলেট এসে পড়ে। ৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় মিয়ানমারের যুদ্ধবিমান থেকে ছোড়া দুটি গোলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম এলাকায় পড়ে। তার আগে ২৮ আগস্ট বিকাল ৩টার দিকে মিয়ানমার থেকে নিক্ষেপ করা একটি মর্টারশেল অবিস্ফোরিত অবস্থায় ঘুমধুমের তুমব্রু উত্তর মসজিদের কাছে পড়ে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
শান্তিতে নোবেল বিজয়ী নাভি পিল্লাই কী করেন, লড়ছেন মিয়ানমারের বিরুদ্ধেও
প্রায় দেড় হাজার নাগরিককে নিয়ে মিয়ানমারের জলসীমায় ৩ জাহাজ, কেন এই প্রত্যাবাসন?
রাখাইনে মিয়ানমার বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩
সর্বশেষ খবর
কোনটি আপনার জন্য সেরা? ত্বকের ধরন বুঝে বেছে নিন বডি লোশন
কোনটি আপনার জন্য সেরা? ত্বকের ধরন বুঝে বেছে নিন বডি লোশন
একজন শিক্ষক স্নায়ুর ভেতর জাগিয়েছেন বহ্নিসুর
শ্রদ্ধাঞ্জলি একজন শিক্ষক স্নায়ুর ভেতর জাগিয়েছেন বহ্নিসুর
মোদির পতন দেখার অপেক্ষায় আছি: আসিফ নজরুল  
মোদির পতন দেখার অপেক্ষায় আছি: আসিফ নজরুল  
যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস, ৫ সদস্যের তদন্ত কমিটি
যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস, ৫ সদস্যের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ