বিদ্যুৎস্পৃষ্টে চাঁদপুরে দুজনের মৃত্যু, হাসপাতালে ৪

চাঁদপুর প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২২, ১৭:১৩আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ১৭:১৩

চাঁদপুরের শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু ও চার জন আহত হয়েছেন। শনিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর গ্রামের ব্যাপারী বাড়ির সামনে এই ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলেন- উপজেলার হোসেনপুর গ্রামের মুন্সি বাড়ির রুহুল আমিনের ছেলে সোহাগ হোসেন (৩৫) ও একই গ্রামের ওমর ফারুকের ছেলে লিটন হোসেন (১৯)।

পুলিশ ও আহতরা জানান, ঘটনার সময় ১৪ জন কাঠমিস্ত্রি ওই গ্রামের মুন্সি বাড়ির ওসমান গনীর বাড়ি থেকে একটি পুরোনো ঘর পার্শ্ববর্তী ব্যাপারী বাড়ির শরবত আলীর ভিটায় নিচ্ছিলেন। এই সময় ব্যাপারী বাড়ির সামনে ঘরের একটি টিনের চালা পল্লী বিদ্যুতের তারে লেগে যায়। এতে ঘটনাস্থলেই ছয় জন আহত হন। তাদেরকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

আহতরা হলেন- মুন্সি বাড়ির মৃত মমতাজ উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (৫০), মুন্সিগাজি তালুকদার বাড়ির মৃত ছেরাজুল হকের ছেলে আক্কাস (৪৫), ঠাকুর বাড়ির মৃত মান্নানের ছেলে আবুল কাশেম (৩৫) ও ব্যাপারী বাড়ির মৃত চান মিয়ার ছেলে সোহাগ মিয়া (৩০)।

মারা যাওয়া সোহাগের ভাতিজা মেজবাহ উদ্দিন (৬০) জানান, ১৪ জন মিস্ত্রি মিলে শরবত আলীর ঘরের চালা সরিয়ে নিচ্ছিলেন। হঠাৎ টিনের চালা বিদ্যুতের তারে জড়িয়ে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আনোয়ার হোসেন জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু ও চার জন আহত হয়েছেন। এ ঘটনায় গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারজানা ইয়াসমিন জানান, হাসপাতালে দুজনকে মৃত অবস্থায় আনা হয়েছে। আহত চার জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

শাহরাস্তি মডেল থানার এসআই রোকন উদ্দিন জানান, দুজনের লাশের সুরতহাল সম্পন্ন হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
টেক‌নি‌শিয়ান ছাড়া সং‌যো‌গের চেষ্টা, বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে প্রাণ হারা‌লেন ২ যুবক
বৃষ্টির পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ব্যবসায়ীর মৃত্যু
ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী