লেখাপড়ায় মনোযোগী হতে বলায় বাড়ি থেকে বেরিয়ে স্কুলছাত্র নিখোঁজ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২২, ২০:১৪আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ২০:২৪

লেখাপড়ায় মনোযোগী হতে বলায় বাড়ি থেকে বেরিয়ে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। গত বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার বাড়ি থেকে বের হয়ে ফেরেনি ওই শিক্ষার্থী। 

এ ঘটনায় শিক্ষার্থীর বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জিডি তদন্তকারী কর্মকর্তা ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মোত্তালেব।

পরিবার ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার জনৈক বাসিন্দার ছেলে ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। পরিবার লেখাপড়ায় মনোযোগী হতে বলায় ১৫ সেপ্টেম্বর বিকাল ৩টার দিকে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। 

বাড়ির আশপাশের সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করে দেখা যায়, বাড়ি থেকে বের হওয়ার পর দীর্ঘ সময় এলাকায় ছিল ওই শিক্ষার্থী। বাড়ি না ফেরায় ওই দিনই তার বাবা সদর থানায় জিডি করেন।

এছাড়া এলাকায় লিফলেট বিতরণ করা হয়। তবে শনিবার বিকাল পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি। এরই মধ্যে তাকে পাওয়া গেছে বলে পরিবারের সঙ্গে প্রতারণার চেষ্টা করছে একটি চক্র।

শিক্ষার্থীর বাবা বলেন, ‘গত বৃহস্পতিবার দুপুরে ছেলেকে পড়াশোনায় মনোযোগী হতে বলেছিল তার মা। এ নিয়ে বকাবকি করেছিল। অভিমানে বিকালে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর আত্মীয়-স্বজন ও তার বন্ধুদের বাড়িতে খোঁজ নিয়েও তার সন্ধান পাইনি।’

শিক্ষার্থীর প্রতিবেশী ও গৃহশিক্ষক দীপ্ত সাহা বলেন, ‘বাড়ি থেকে বের হওয়ার পর সে এলাকায় ছিল বলে সিসিটিভি ফুটেজে দেখা যায়। কিন্তু এরপর কোথায় গেছে, এখন কোথায় আছে তা আমরা জানি না। বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার সন্ধান পাইনি।’

এসআই আব্দুল মোত্তালেব বলেন, ‘নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে পুলিশি তৎপরতা অব্যাহত আছে। শিক্ষার্থীর নিজ এলাকার ও আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা হবে। শিক্ষার্থী নিখোঁজকে কেন্দ্র করে তার পরিবার যেন প্রতারকের খপ্পরে না পড়ে সে বিষয়ে তাদের সতর্ক করা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
২৩ কোরবানির গরুসহ পদ্মা সেতুর নিচে ডুবে গেলেন ব্যবসায়ী
নিখোঁজ গৃহশিক্ষিকার বস্তাবন্দি লাশ ছাত্রের বাড়িতে, যে কারণে হত্যা
তিন দিন ধরে নিখোঁজ ৪ কিশোরী, ফোন দিয়ে জানালো ‘আন্টির সঙ্গে আছি’
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের