চাঁদার দাবিতে অটোরিকশায় আগুন, রাঙামাটিতে ধর্মঘটের ডাক

রাঙামাটি প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২২, ০০:৫৮আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ০০:৫৯

রাঙামাটিতে চাঁদার দাবিতে সিএনজিচালিত অটোরিকশায় আগুন ও ভাঙচুরের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছেন শ্রমিক ইউনিয়নের নেতারা।

শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু।

এর আগে শনিবার রাতে রাঙামাটি শহরতলীর রাঙাপানি এলাকায় একটি অটোরিকশা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার সকালে চাঁদার টোকেন না থাকায় আসামবস্তি-কাপ্তাই সড়কে একটি সিএনজি অটোরিকশায় আগুন দেয় কয়েকজন দুর্বৃত্ত।

শ্রমিক ইউনিয়নের নেতারা জানিয়েছেন, শনিবার রাত ১০টার দিকে রাঙাপানি এলাকায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বরের গ্যাস পাম্পের পাশে একটি অটোরিকশা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এতে চালক আবুল হোসেন আহত হয়েছেন।

সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু বলেন, অটোরিকশায় গ্যাস নিয়ে রাত ১০টার দিকে রাঙাপানি সড়ক দিয়ে যাচ্ছিলেন সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন। এ সময় সিএনজি পাম্প থেকে কিছুদূর যেতেই তার গাড়িতে ঢিল ছোড়া হয়। তখন চালক পায়ে আঘাত পান এবং গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। এতে চালক পালিয়ে বাঁচেন। ঘটনা শোনার পরপরই আমরা খবর পেয়ে সংগঠনের নেতৃবৃন্দ ঘটনাস্থলে যাই এবং পুলিশও আসে।

তিনি আরও বলেন, চাঁদার টোকেন না থাকায় আসামবস্তি-কাপ্তাই সড়কে শুক্রবার সকালে একটি সিএনজি অটোরিকশায় আগুন দেয় কয়েকজন দুর্বৃত্ত। এ ঘটনায় শনিবার বিকালে সংগঠনের সদস্যরা শহরে বিক্ষোভ মিছিল শেষে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন। এরই মধ্যেই আরও একটি গাড়িতে হামলা চালানো হয়েছে। প্রশাসন নীরব ভূমিকা পালন করায় বাধ্য হয়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছি আমরা। শহরের বিভিন্ন পয়েন্টে আমরা মাইকিং করে বিষয়টি জানিয়ে দিয়েছি।

এ বিষয়ে জানতে চাইলে রাঙামাটির কোতোয়ালি থানার ওসি কবির হোসেন বলেন, বিষয়টি শুনেছি। আমরা খোঁজখবর নিচ্ছি। অটোরিকশায় হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

/এএম/এমএস/
সম্পর্কিত
ধর্মঘট প্রত্যাহার, বাস চলছে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে
নওগাঁ থেকে সব রুটের বাস চলাচল বন্ধ
দুদিন পর হবিগঞ্জে পরিবহন ধর্মঘট প্রত্যাহার, মঙ্গলবার থেকে চলবে বাস
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম