সাবেক স্ত্রীর ব্যক্তিগত ছবি ফেসবুকে দেওয়ায় যুবক গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২২, ১০:২৭আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ১০:২৭

নোয়াখালীর সেনবাগ উপজেলায় সাবেক স্ত্রীর (২২) ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করার অভিযোগে ওসমান গনি (২৮) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার কাদরা ইউনিয়নের ফকিরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি স্মার্টফোন জব্দ করা হয়। ওসমান গনির বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দৌলখাড় ইউনিয়নে।

এর আগে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে গতকাল দুপুরে ওসমান গনি, তার বড় ভাই আলাউদ্দিন ও মা ছালেহা বেগমের বিরুদ্ধে সেনবাগ থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ছয় বছর আগে সেনবাগের কাদরা ইউনিয়নে বিয়ে করেন ওসমান গনি। বিয়ের পর থেকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন। এক পর্যায়ে গত ২১ জুলাই বাবার বাড়িতে এসে ওসমানকে তালাকনামা পাঠান ওই তরুণী। এরপর থেকে বিভিন্ন মাধ্যমে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন। বিষয়টি ওসমানের মা ও ভাইকে একাধিকবার জানালেও প্রতিকারে ব্যবস্থা নেননি তারা। বরং ওসমান তার ওপর আরও বেশি ক্ষিপ্ত হন এবং ভুক্তভোগীর নামে ফেসবুকে একটি ভুয়া অ্যাকাউন্ট খুলে একসঙ্গে থাকার সময়ে তোলা ব্যক্তিগত কয়েকটি ছবি পোস্ট করেন। 

বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য ভুক্তভোগীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন ওসমান। দাবিকৃত টাকা না পেয়ে আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত ছবি পাঠাতে থাকেন। এ ঘটনায় শনিবার দুপুরে ভুক্তভোগী বাদী হয়ে সেনবাগ থানায় ওসমান গনি, তার বড় ভাই ও মাকে আসামি করে একটি অভিযোগ করেন। পুলিশ তাৎণিকভাবে অভিযান চালিয়ে ওসমানকে গ্রেফতার করে। 

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনে ওসমানকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আজ (রবিবার) সকালে ওসমানকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।

/এসএইচ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক