কুতুপালংয়েই পরীক্ষা দেবে ঘুমধুমের শিক্ষার্থীরা

কক্সবাজার প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২২, ১৬:৫২আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৬:৫২

ঘুমধুম এলাকার এসএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন সজাগ আছে বলে জানিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরিজী। তিনি বলেন, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঘুমধুমের পরীক্ষার্থীরা কুতুপালং কেন্দ্রে পরীক্ষা দেবে। আজ তাদের সাহস জোগাতে এসেছি। আমি আশ্বস্ত করছি যে তাদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন সব সময় পাশে আছে। 

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরিজী এবং পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ঘুমধুম ইউনিয়নে এসে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন। এছাড়া ঘুমধুম ইউনিয়ন পরিষদে গিয়ে স্থানীয় জনপ্রতিনিধি এবং বাসিন্দাদের সঙ্গেও মতবিনিময় করেন তারা। এর আগে জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘুমধুম এসএসসি পরীক্ষাকেন্দ্রের স্থানান্তরিত কুতুপালং উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। 

ঘুমধুম ইউনিয়ন পরিষদে জেলা প্রশাসক স্থানীয়দের বলেন, মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলির কারণে ঘুমধুম ইউনিয়নের বাসিন্দাদের নিরাপত্তার বিষয়ে সরকার সজাগ আছে। বাসিন্দাদের নিরাপত্তায় প্রশাসনের পক্ষ থেকে পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। 

প্রসঙ্গত, গত ১৬ সেপ্টেম্বর (শুক্রবার) রাতে মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেল বিস্ফোরণে তুমব্রু জিরো পয়েন্টে এক রোহিঙ্গা নিহত ও আরও ছয় জন আহত হন। সেদিন রাতেই বাংলাদেশ- মিয়ানমার সীমান্ত এলাকায় তৈরি হওয়া বৈরি পরিস্থিতিকে কারণ উল্লেখ করে ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্র উখিয়ায় স্থানান্তর করে বান্দরবান জেলা প্রশাসন।

/টিটি/
সম্পর্কিত
নাফ নদীতে সশস্ত্র দুর্বৃত্তদের তাণ্ডব, সীমান্তে আতঙ্ক
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
মোদির আমন্ত্রণে ভারত সফরে মিয়ানমারের প্রেসিডেন্ট
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী