চট্টগ্রামে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
২২ সেপ্টেম্বর ২০২২, ১৮:১৮আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ১৮:১৮

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিন জন মারা গেছেন। এর মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে দুই জন ও এভারকেয়ার হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

ডেঙ্গুতে মৃতদের একজন খুরশিদা বেগম (৭০)। তিনি ১৬ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন। বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অপরজন শিউলি রাণী (৪০)। তিনি বুধবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দিলআরা বেগম (৫০)। 

চমেক হাসপাতালের সহকারী পরিচালক শাহীদা আক্তার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ১৬ সেপ্টেম্বর খুরশিদা বেগম নামের ওই রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়। তার ডেঙ্গু শনাক্ত হয়। একই দিন শিউলি রাণী নামে আরেক ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।’

এদিকে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত চার মাসে চট্টগ্রামে ৩৮৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

/এসএইচ/
সম্পর্কিত
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের