এসএসসি পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ, ১৪ শিক্ষককে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৪ সেপ্টেম্বর ২০২২, ১৯:৪৮আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ১৯:৪৮

মোবাইল ফোন নিয়ে এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করায় চট্টগ্রামের লোহাগড়ায় দুটি কেন্দ্রের ১৪ শিক্ষককে পর্যবেক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) লোহাগাড়ার আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদ্রাসা কেন্দ্রে সাত এবং দক্ষিণ সাতকানিয়া গোলাম বারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সাত শিক্ষকের পকেটে মোবাইল পাওয়ায় অব্যাহতি দেওয়া হয়।

শনিবার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ইংরেজি প্রথমপত্র ও চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে পদার্থ বিজ্ঞান এবং ফিন্যান্স ও ব্যাংকিং পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শনে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, শনিবার এসএসসি ও দাখিল পরীক্ষার দুটি কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলাম। কেন্দ্র পরিদর্শনে গেলে দক্ষিণ সাতকানিয়া গোলাম বারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সাত শিক্ষক এবং লোহাগাড়ার আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদ্রাসা কেন্দ্রে আরও সাত শিক্ষকের কাছে মোবাইল ফোন পাওয়া যায়। মোবাইল ফোন নিয়ে পরীক্ষায় দায়িত্ব পালনের কোনও সুযোগ নেই। যেহেতু দায়িত্ব পালনকালে তাদের কাছে মোবাইল ফোন পাওয়া গেছে সেহেতু তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দুই পরীক্ষা কেন্দ্রের সাত জন করে ১৪ জনকে পরীক্ষার দায়িত্ব পালন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

/এএম/
সম্পর্কিত
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
একটি পরীক্ষাও সুষ্ঠুভাবে নিতে পারে না: মোদিকে ‘বিশ্বগুরু’ বলে কটাক্ষ রাহুলের
ঈদের ছুটির দিনেই পরীক্ষা, বিতর্কে দিল্লি বিশ্ববিদ্যালয়
সর্বশেষ খবর
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের