ধর্ষণের ভিডিও ফেসবুকে ছাড়ার হুমকি দিয়ে অর্থ আদায় 

কুমিল্লা প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২২, ১৭:৩০আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৭:৩০

কুমিল্লায় ধর্ষণের সময় গোপনে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ আদায়ের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। শনিবার (২৪ সেপ্টেম্বর) কুমিল্লা নগরীর টমছম ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-১১-এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

গ্রেফতার আসামি ফেনীর ছাগলনাইয়া থানার বাঁশপাড়া (নতুনগ্রাম) গ্রামের মৃত আবুল বশরের ছেলে জাহেদ (৩৫)।

মেজর সাকিব বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, জাহেদ রুনা (২৬) (ছদ্মনাম) নামের এক নারীকে বিয়ের কথা বলে ডেকে গত ১০ জানুয়ারি থেকে ২৫ জুলাই পর্যন্ত বিভিন্ন সময়ে কুমিল্লার বিভিন্ন হোটেলে নিয়ে একাধিকবার ধর্ষণ করে। পরবর্তীতে ওই নারী জাহেদকে বিয়ের জন্য চাপ দিলে সে তাল-বাহানা শুরু করতে থাকে ও গোপনে ধারণ করা ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মোটা অঙ্কের অর্থ আদায় করে আসছিল।

এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করে কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়। তার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের