খোলা ট্রাকে সংবর্ধনা পাচ্ছেন রুপনা ও ঋতুপর্ণা

জিয়াউল হক, রাঙামাটি
২৫ সেপ্টেম্বর ২০২২, ২০:৫৩আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ২০:৫৩

সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী রাঙামাটির দুই খোলেয়াড় রুপনা ও ঋতুপর্ণা চাকমাকে খোলা ট্রাকে সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিয়েছেন জেলা প্রশাসক ও জেলা পরিষদ। রবিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে সাফজয়ীদের সংবর্ধনা বিষয়ে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়।

কাউখালী উপজেলা ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন জানান, সাফজয়ী ফুটবলারদের মধ্যে পাঁচ জনই ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের। এর মধ্যে দুজন রাঙামাটির বাকিরা খাগড়াছড়ি জেলার। আগামী বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে ঘাগড়া উচ্চ বিদ্যালয় মাঠে এই পাঁচ জনকে এলাকাবাসীর পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হবে। যেহেতু ওই দিন পরীক্ষা আছে তাই অনুষ্ঠানটি ১০টার মধ্যে শেষ করে দেবো।

ঘগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্রা চাকমা বলেন, আগামী বুধবার ছুটি পেলেও ফুটবলাররা ঘাগড়া আসবে ২৮ সেপ্টেম্বর রাতে। তাই ২৯ সেপ্টেম্বর সকালে স্কুল মাঠে সর্বসাধারণ সাফজয়ীদের বরণ করবে। স্কুলের পক্ষ থেকেও আমরা ওদের ফুল দিয়ে বরণ করবো। চ্যাম্পিয়ন হওয়ার কারণে সবাইকে মিষ্টি খাওয়ানো হবে।

তিনি আরও বলেন, তারা দেশের সঙ্গে সঙ্গে স্কুলের সুনাম বয়ে এনেছে। আমি খুবই আনন্দিত। একসঙ্গে সবাই আসছে।

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, দুপুরে ঘাগড়া বাজার থেকে রুপনা ও ঋতুপর্ণা চাকমাকে খোলা ট্রাকে রাঙামাটি শহরের দোয়েল চত্বর ঘুরে চিং হ্লা মং মারী স্টেডিয়ামে সংবর্ধনার আয়োজন করা হয়েছে। একই দিন দুপুরে মনিকা, আনু ও আনাইকে খাগড়াছড়িতে সংবর্ধনা থাকায় আমরা শুধু দুজনকেই সংবর্ধনা দিতে পারছি।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী