ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেলো উল্টো পথে আসা প্রাইভেটকার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ সেপ্টেম্বর ২০২২, ২১:১৪আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ২১:১৪

চট্টগ্রাম ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় উল্টো পথে আসা একটি প্রাইভেটকার দুমড়েমুচড়ে গেছে। রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নগরীর কদমতলী রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার জাফর আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে একটি ট্রেনের ইঞ্জিন নগরের পাহাড়তলীর দিকে যাচ্ছিল। কদমতলী রেলগেটে উল্টো পথে এসে একটি প্রাইভেটকার রেললাইনে উঠে পড়ে। এতে ইঞ্জিনের ধাক্কায় প্রাইভেটকারের পেছনের অংশ দুমড়েমুচড়ে যায়। তবে কেউ হতাহত হয়নি।’

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন বলেন, ট্রেনের ইঞ্জিন চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে যাওয়ার সময় প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। 

/এএম/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি