চট্টগ্রামের এক হাসপাতালে ফ্রি চিকিৎসা পাবেন সাফজয়ী ৫ ফুটবলার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ সেপ্টেম্বর ২০২২, ২১:৩০আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ২১:৩০

সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ ফুটবল দলের পার্বত্য চট্টগ্রামের পাঁচ ফুটবলারকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে আজীবন ফ্রি চিকিৎসা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরের জামালখান চত্বরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে হাসপাতালটির পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয়।

পাঁচ ফুটবলার হলেন– রাঙামাটির রুপনা চাকমা ও ঋতুপর্ণা চাকমা এবং খাগড়াছড়ি জেলার মনিকা চাকমা, যমজ দুই বোন আনাই মগিনী ও আনুচিং মগিনী। মা ও শিশু হাসপাতালের পক্ষ থেকে এই ঘোষণা দেন দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম এ মালেক।  

তিনি বলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে ঘোষণা দিতে বলেছেন, ‘সাফজয়ী চট্টগ্রামের পাঁচ ফুটবলারকে আজীবন ফ্রি চিকিৎসা সহায়তা দেবে। শুধু চিকিৎসা নয়, পরীক্ষা-নিরীক্ষাও ফ্রিতে করতে পারবেন।’

এই প্রসঙ্গে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. নূরুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাফজয়ী চট্টগ্রামের পাঁচ ফুটবলারকে নিয়ে আমরা গর্বিত। যেখানে এম এ মালেক সাহেব তাদেরকে ফ্রি চিকিৎসার ঘোষণা দিয়েছেন এটাই শেষ কথা। অবশ্যই তারা মা ও শিশু হাসপাতালে ফ্রি চিকিৎসা পাবেন।’

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী