চট্টগ্রামে এক পুলিশ কর্মকর্তার ১৫ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ সেপ্টেম্বর ২০২২, ২২:২৯আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ২২:২৯

চট্টগ্রামে এক মামলায় মো. আবুল বাশার নামে পুলিশের এক এএসআইকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৮ সেপ্টেম্বর) সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আ স ম শহীদুল্লাহ কায়সারের আদালত এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আবুল বাশার আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের বেঞ্চ সহকারী হাফেজ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, একই রায়ে আদালত আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। আসামি আবুল বাশার কুমিল্লা জেলার দেবীদ্বার থানাধীন বৈশের কোর্ট এলাকার আব্দুল হামিদ মাস্টারের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৮ আগস্ট সকালে চট্টগ্রামের জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট বাস স্ট্যান্ডে রবিউল আউয়াল ট্রেডার্সের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র‌্যাব সদস্যরা এক মোটরসাইকেল আরোহীকে থামান। তল্লাশিকালে মোটরসাইকেলের পেছনে থাকা একটি সবুজ রঙয়ের ব্যাগে ১৫৯টি নীল রঙয়ের পলিপ্যাকের ভেতর প্রতিটিতে ২০০ পিস করে ৩১ হাজার ৮০০ পিস ইয়াবা পাওয়া যায়।

তখন আবুল বাশার নিজেকে পুলিশ কর্মকর্তা হিসেবে দাবি করেন। ইয়াবা উদ্ধারের এই ঘটনায় তৎকালীন র‌্যাব-৭ এর পুলিশ পরিদর্শক মো. আব্দুল্লাহ আল মাহমুদ বাদী হয়ে জোরারগঞ্জ থানায় মাদক আইনে মামলা করেন। আবুল বাশার এএসআই হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী