কবিরহাটে মিললো টিসিবির ৭ হাজার লিটার তেল, গ্রেফতার ৩

নোয়াখালী প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২২, ২১:৩৬আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ২১:৩৬

নোয়াখালীর কবিরহাট উপজেলার বিভিন্ন স্থান থেকে টিসিবির চুরি যাওয়া সাত হাজার লিটার সয়াবিন তেল জব্দসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে চুরি হওয়ার সাত দিন পর জেলার কবিরহাট হাট থানা পুলিশের সহযোগিতায় রূপগঞ্জ থানা পুলিশ ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রাম থেকে তেল জব্দ করে।  

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকালে রূপগঞ্জ সিটি অয়েল মিল থেকে ১৪ হাজার ২০০ লিটার তেল নিয়ে রংপুরে টিসিবির আঞ্চলিক ডিপোতে নেওয়া হচ্ছিল। পথে চালক চোরাই চক্রের কাছে তেল বিক্রি করে দেয় বলে অভিযোগ উঠে। রবিবার এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে কবিরহাটের নবগ্রামের শাহ আলম বেপারী বাড়ি ও গাজীর খেয়ার নুর উদ্দিনের মুদি দোকান এবং দিদারের দোকানসহ কয়েকটি স্থানে তল্লাশি করে সাত হাজার লিটার তেল জব্দ করা হয়। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত কবির, দিদার ও শাহআলম ব্যাপারীকে গ্রেফতারসহ ও বাকি তেল উদ্ধারের চেষ্টা চলছে। 

কবিরহাট থানার ওসি মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় রূপগঞ্জ থানা পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

/টিটি/
সম্পর্কিত
টিসিবির ট্রাক সেল: স্বল্প আয়ের পাশাপাশি মধ্যবিত্তদেরও অপেক্ষা
আজ থেকে টিসিবির ট্রাক সেল শুরু, কত টাকায় মিলবে তিন পণ্য
তেলের দাম বাড়ালো টিসিবি, ঈদ উপলক্ষে ৭২০ ট্রাক সেল
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম