ভিডিও ধারণ করে গৃহকর্মীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ 

নোয়াখালী প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২২, ২২:২১আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ২২:২১

হাতিয়ায় এক কিশোরী গৃহকর্মীকে (১৪) ধর্ষণের পর ভিডিও ধারণ করে আরও একাধিকবার ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। মামলায় উপজেলার চানন্দী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব আদর্শ গ্রামের মো. মানিকের ছেলে মো. নূর আলম রাব্বি (২২), তার বড় ভাই নূর হোসেন (২৯) ও তার স্ত্রী রাশেদা আক্তারকে (২৪) আসামি করা হয়েছে। সোমবার (৩ অক্টোবর) ভিকটিমের মা বাদী হয়ে হাতিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। 

এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে মামলার ২ নম্বর আসামি নূর হোসেনকে গ্রেফতার করে।  

অভিযোগের বরাত দিয়ে পুলিশ জানায়, এ বছরের ফেব্রুয়ারি মাসে ধর্ষণের শিকার কিশোরীকে আসামি নূর আলমের ভাবি রাশেদা আক্তার সন্তানদের দেখাশোনার জন্য কাজে রাখেন। একপর্যায়ে নূর আলম রাব্বি ওই গৃহকর্মীকে গত ১৯ ফেব্রুয়ারি ধর্ষণ করে ভিডিও ধারণ করে রাখে। পরে ওই ভিডিও দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে। এ বিষয়ে কাউকে কিছু জানালে ধারণ করা ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয়। এক পর্যায়ে ভিকটিম অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।    

হাতিয়া থানার ওসি মো. আমির হোসেন ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযোগ পেয়ে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। প্রধান আসামিসহ বাকিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের