ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা শিশু নিহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি 
০৪ অক্টোবর ২০২২, ১১:৫২আপডেট : ০৪ অক্টোবর ২০২২, ১১:৫২

কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে তাসফিয়া (৮) নামে এক শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) ভোরে বালুখালী ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক এইচ-৫২-তে এই ঘটনা ঘটে। তাসফিয়া ওই রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. ইয়াছিনের মেয়ে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, ইয়াছিনের বসতঘর ও দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল ইসলামিয়া মাদ্রাসায় এলোপাতাড়ি গুলিবর্ষণ চালায় একদল সন্ত্রাসী। এতে ভয়ে রোহিঙ্গারা পালানোর চেষ্টা করে। এ সময় ইয়াছিন পরিবারের সদস্যের নিয়ে পালানোর চেষ্টাকালে তার মেয়ে তাসফিয়া গুলিবিদ্ধ হয়ে মারা যায়। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

১৮ নম্বর ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ হাবিব জানান, অস্ত্রধারী সন্ত্রাসীরা ভোরে ক্যাম্পের বিভিন্ন স্থানে গুলি ছোড়ে। এতে এক রোহিঙ্গা শিশু নিহত হয়েছে। এ ঘটনায় ক্যাম্পজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

প্রসঙ্গত, ২০২১ সালের ২২ অক্টোবর রাতে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের দারুল উলুম নদওয়াতুল উলামা আল-ইসলামিয়া মাদ্রাসায় ছয় জনকে হত্যার ঘটনা ঘটে। তার আগে ৯ সেপ্টেম্বর রাত ৮টা ৪০ মিনিটে কুতুপালং ক্যাম্পে নিজ কার্যালয়ে গুলি করে হত্যা করা হয় আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মুহিবুল্লাহকে।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের