পাহাড় ধসে যান চলাচল বন্ধ, সাজেকে আটকা হাজারো পর্যটক

রাঙামাটি প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২২, ১২:৫৫আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ১৪:৫৬

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নন্দারামে পাহাড় ধসে সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। এর ফলে আটকা পড়েছেন কয়েক হাজার পর্যটক।

বিষয়টি নিশ্চিত করে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমনা আক্তার জানান, মঙ্গলবার দিবাগত রাতে ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত সড়ক পরিষ্কারের জন্য ২০-ইসিবি কাজ শুরু করেছে।

মেঘের রাজ্য হিসেবে পরিচিত রাঙামাটির সাজেক ভ্যালি। ছুটির দিনে পর্যটকদের পদচারণায় মুখর থাকে জায়গাটি। সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকায় পর্যটকরা ছুটে আসছেন। তবে পাহাড় ধসের ঘটনায় দুই পাড়ে কয়েক হাজার পর্যটক আটকা পড়েছেন। এর ফলে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা করছেন পর্যটন ব্যবসায়ীরা।

পাহাড় ধসে যান চলাচল বন্ধ, সাজেকে আটকা হাজারো পর্যটক

সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ বলেন,‌ ‘আমরা সকালে বিষয়টি জানতে পেরেছি। আমাদের সাজেক এলাকায় প্রায় ছোট-বড় মিলে ২০০ গাড়ি রয়েছে, যা গতকাল এসেছিল। আজ সকালে অনেকের চলে যাওয়ারও কথা ছিল, কিন্তু গাড়ি চলাচল বন্ধ থাকায় এখন সবাই আটকে আছেন। আমাদের এখানে ১১২টি কটেজ রয়েছে। সব মিলে প্রায় চার হাজার পর্যটক থাকতে পারেন।’

ইউএনও রুমনা আক্তার জানান, সাজেক এলাকায় প্রায় দুই হাজার ও প্রবেশের জন্য আরও প্রায় তিন হাজার পর্যটক রয়েছেন। পাহাড় ধসের ঘটনায় তারা আটকে পড়েছেন। সড়ক পরিষ্কারের কাজ শুরু হয়েছে। দুপুরের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?
৫০ শতাংশ ছাড়েও পর্যটক কম, চায়ের দেশ কী আকর্ষণ হারাচ্ছে
কুয়াকাটায় পর্যটকের মৃত্যু
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম