চট্টগ্রামে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৫৮

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৬ অক্টোবর ২০২২, ২০:৩৯আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ২০:৩৯

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম মুস্তাকিম (১০)। তিনি নগরীর বাসিন্দা। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে বুধবার (৫ অক্টোবর) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার (০৬ অক্টোবর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া।

এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ৫৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৩৮ জন বেসরকারি হাসপাতালে এবং ২০ জন সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সুজন বড়ুয়া বলেন, ‘বুধবার রাতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৫৮ জন। চলতি মাসের (১ থেকে ৬ অক্টোবর) ছয় দিনে ১৯৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ডেঙ্গুতে গত মাসে পাঁচ ও চলতি মাসে মারা গেছেন এক জন।’  

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ডেঙ্গুতে জুন মাসে ১৭, জুলাইয়ে ৫০, আগস্টে ৭৬, সেপ্টেম্বরে ৪৩৪ এবং চলতি মাসে ১৯৫ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

/এএম/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি