মা-বাবার সঙ্গে সুইমিংপুলে নেমে শিশুর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২২, ২২:৩৪আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ২২:৩৪

কক্সবাজারের উখিয়ার ইনানীর একটি রিসোর্টের সুইমিংপুলের পানিতে ডুবে মারিয়া চৌধুরী (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর এলাকার মুজিবুর রহমানের মেয়ে। শুক্রবার (৭ সেপ্টেম্বর) বিকালে কক্সবাজারে উখিয়ার ইনানীর সি পার্ল রিসোর্টের সুইমিংপুলে এই ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে মুজিবুর রহমান দম্পতি সপরিবারে কক্সবাজারে ইনানীতে বেড়াতে আসেন। পরে তারা ইনানী সি পার্ল রিসোর্টের সুইমিংপুলে গোসল করতে নামেন। একপর্যায়ে সবার অগোচরে শিশুটি পানিতে ডুবে যায়। এ সময় তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার জেলা সদর হাসপাতালে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা এসআই মো. রিপন জানান, শুক্রবার সন্ধ্যায় ইনানী থেকে এক শিশুকে মুমূর্ষু অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন। লাশ হাসপাতালের মর্গে রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের