ব্রাহ্মণবাড়িয়ায় দুই বন্ধুর ঝগড়ার জেরে সংঘর্ষ, আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১০ অক্টোবর ২০২২, ১২:১৮আপডেট : ১০ অক্টোবর ২০২২, ১২:৩৭

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় তুচ্ছ বিষয় নিয়ে দুই বন্ধুর মধ্যে ঝগড়ার জেরে দুই গোষ্ঠীর লোকদের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন।

রবিবার (৯ অক্টোবর) রাতে উপজেলার কুন্ডা ইউনিয়নের কুন্ডা গ্রামে কয়েক দফায় এই সংঘর্ষ ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ১৪ জনকে আটক করা হয়েছে।

আহতরা হলেন—ওমর আলী (২৮), কাজল (৪৮), জহির মোল্লা (৪৫), কাউসার (৫০), মামুন মোল্লা (৩০), লোকমান মোল্লা (৬০), সোহেল (৩৮), শামসুল হক (৪৭), সালমা (৩৫), ইকবাল (৩০), স্বপন (২২), রিয়াদ (১৭), জালাল (২৮), তাকলিক (৩৫), আহাদ (৩৭), আশাদুল (১৭), আমিন (২০), অম্বর (২৫), নয়ন (২০), জাবেদ (১৮), আরমান (১৮), জসিম (২৬), মনির (১৭), রাসেল (১৭), শুরাফ (৪৫), জসিম (১৮), এমদাদুল হক (৩৫), আশুক (৩৫), হাফেজ ধন মিয়া (৫০) ও চুট্টু মিয়া (৩০)। তাদের মধ্যে ছয় জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা রাতেই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুন্ডা গ্রামের খানবাড়ীর আবদাল মিয়ার ছেলে রায়হানের সঙ্গে মোল্লাবাড়ীর হোসেন মিয়ার ছেলে জাবেদের বন্ধুত্বের সম্পর্ক ছিল। জাবেদের পাশের বাড়ির শামিম নামে এক যুবক ‘রায়হানের চরিত্র ভালো নয়’ বলে তার সঙ্গে চলাচলে নিষেধ করেন। রবিবার সন্ধ্যায় এ নিয়ে জাবেদ ও রায়হানে ঝগড়া হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে দুই জনের গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাত পর্যন্ত চলে এই সংঘর্ষ। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছেন। তারা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় এসে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ছয় জনকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, সংঘর্ষে জড়িত থাকায় ১৪ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। তবে এখন পর্যন্ত কোনও মামলি হয়নি।

/এসএইচ/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি