মিশনে নিহত সেনা কর্মকর্তার স্ত্রী পরিচয়ে হাতিয়ে নেওয়া হতো টাকা 

কুমিল্লা প্রতিনিধি
১০ অক্টোবর ২০২২, ২৩:১৩আপডেট : ১০ অক্টোবর ২০২২, ২৩:১৩

শান্তিরক্ষা মিশনে নিহত সেনা কর্মকর্তার স্ত্রী পরিচয়ে প্রায় ১৯ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক নারী ও তার চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় জোড়া দম্পতিসহ সাত জনকে গ্রেফতার করে র‌্যাব। সোমবার (১০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মো. সাকিব হোসেন।

গ্রেফতার হয়েছেন মূলহোতা লক্ষ্মীপুর জেলার পশ্চিম জামিরতলী এলাকার মৃত শামসুল হকের মেয়ে নুসরাত জাহান জান্নাত, তার স্বামী আমির হোসেনের ছেলে আব্দুর রহমান, মোহাম্মদ নগর এলাকার মৃত ইব্রাহিমের ছেলে সাহাবুদ্দিন ওরফে আলাউদ্দিন, তার স্ত্রী মোহাম্মদ নগরের আমির হোসেনের মেয়ে পারভীন আক্তার, চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মো. সোলায়মান মিয়ার ছেলে মো. ইলিয়াস হোসেন, সদর দক্ষিণ থানার ফাতেমা আক্তার (৩৫), বরুড়া থানার মো. বশির উদ্দিন।

র‌্যাব কর্মকর্তা জানান, একই ধরনের প্রতারণার শিকার দুই ভুক্তভোগী আমাদের কাছে অভিযোগ করেন। প্রথম ভুক্তভোগী অভিযোগে জানান, জুলাই মাসে নুসরাত জাহান জান্নাত নামের এক নারী নিজেকে শান্তিরক্ষা মিশনে নিহত সেনা কর্মকর্তার স্ত্রী পরিচয়ে তার ভবনের ফ্ল্যাট ভাড়া নেয়। প্রথম ভুক্তভোগীকে নুসরাত পরিচয় দেওয়া নারী জানান- তার স্বামীর সরকারি অনুদানের টাকা ব্যাংকে আছে। টাকার পরিমাণ এক কোটি। যা উত্তোলন করতে ব্যাংকে ১০ শতাংশ হারে ভ্যাট হিসেবে ১০ লাখ টাকা জমা দিতে হবে। তার কাছে দুই লাখ টাকা রয়েছে। তাকে আরও ৮ লাখ টাকা সংগ্রহ করতে হবে। টাকা উত্তোলনের ৩০ মিনিটের মধ্যে পাওনা টাকা পরিশোধেরও কথা বলে নুসরাত। এ কথার ওপর বিশ্বাস করে প্রথম ভুক্তভোগী ৮ আগস্ট তাকে ৮ লাখ টাকা দেয়। টাকা পাওয়ার পর পরই নুসরাত উধাও হয়। 

আরেক ভুক্তভোগী জানান, তার পার্শ্ববর্তী ফ্ল্যাটের এক নারী একই ধরনের গল্প বলে তার থেকে ৯ লাখ ৭০ হাজার টাকা ২ ঘণ্টার জন্য ধার হিসেবে নিয়ে লাপাত্তা হয়।

কোম্পানি অধিনায়ক মেজর মো. সাকিব হোসেন বলেন, আমরা তদন্ত করে দেখি দুটি ঘটনায় একই চক্র জড়িত। পরে তাদের গ্রেফতারের পর থানায় সোপর্দ করা হয়।

/টিটি/
সম্পর্কিত
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
এআই ‘ভয়েস ক্লোনিং’ প্রতারণা থেকে বাঁচবেন কীভাবে?
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের