কানের দুলের জন্য গৃহিণীকে হত্যা, ৩ জনের মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি
১১ অক্টোবর ২০২২, ১২:৫৯আপডেট : ১১ অক্টোবর ২০২২, ১৩:২৪

কুমিল্লায় গৃহিণী জামিলা বেগমকে হত্যার দায়ে তিন আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এই মামলা থেকে টিটু মিয়া নামে একজনকে খালাস দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে কুমিল্লা জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন এ রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন—কুমিল্লার মেঘনা উপজেলার শিকির গাঁও এলাকার রাকিব হোসেন (২৮), মানিকারচর এলাকার তছির মিয়া (৪১) ও শিকির গাও এলাকার সুমন মিয়া (৩১)। রায় ঘোষণার সময় আসামি রাকিব ও তছির উপস্থিত ছিলেন। সুমন মিয়া পলাতক রয়েছেন। 

বাদীপক্ষের আইনজীবী জহিরুল ইসলাম সেলিম জানান, ২০১৬ সালের একদিন মেঘনা উপজেলার মানিকাচর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের গৃহিণী জামিলা বেগম পান আনতে বাড়ি থেকে বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় তার কানে থাকা সোনার দুলগুলো দেখেন ওই আসামিরা। পরে তারা দুলের জন্য তাকে একটি ধইঞ্চার জমিতে নিয়ে তাকে হত্যা করেন এবং কানের দুল নিয়ে বিক্রি করে দেন। এই অপরাধে তাদের তিন জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। 

কুমিল্লা আদালত পুলিশের পরিদর্শক মুজিবুর রহমান বলেন, ‘আমি তিন জনের ফাঁসির আদেশের কথা শুনেছি। তবে এখনও কাগজপত্র হাতে আসেনি। তাই বিস্তারিত বলতে পারছি না।’

/এসএইচ/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ