সালিশ থেকে ফেরার পথে পুলিশের সাবেক সদস্যকে কুপিয়ে হত্যা 

কক্সবাজার প্রতিনিধি
১২ অক্টোবর ২০২২, ১১:১৬আপডেট : ১২ অক্টোবর ২০২২, ১১:১৬

কক্সবাজার সদর উপজেলায় নবাব মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১ অক্টোবর) রাত ১১টার দিকে ভারুয়াখালি ইউনিয়নের বড় চৌধুরী পাড়ায় এই ঘটনা ঘটে।

নবাব মিয়া ওই এলাকার আবদুল হকের ছেলে এবং জেলা ও জজ আদালতের আইনজীবী শওকত বেলালের বড় ভাই। তিনি আগে পুলিশের কনস্টেবল পদে চাকরি করতেন।

আইনজীবী শওকত বেলাল অভিযোগ করে জানান, কিছু দিন আগে নবাব মিয়া ও একই এলাকার নুর আহমদ একটি মাছ ধরার জাল কেনেন। জাল কেনা বাবদ তাকে এক হাজার টাকা দেন নবাব। এই টাকা নিয়ে ১৫ দিন আগে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়। বিষয়টি মীমাংসার জন্য মঙ্গলবার রাতে স্থানীয় আবদুর শুক্কুরের বাড়িতে সালিশ বৈঠক বসে। সালিশ থেকে ফেরার পথে ধারালো অস্ত্র দিয়ে নবাবকে উপর্যপুরি আঘাত করে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) সেলিম উদ্দীন জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রয়েছে। হত্যায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের