শিশুকে ধর্ষণের পর হত্যা, রিকশাচালক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ অক্টোবর ২০২২, ১৪:৪১আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ১৪:৪১

চট্টগ্রামে শিশুকে (৭) ধর্ষণের পর হত্যার ঘটনায় ওসমান ফারুক মিন্টু (৪৪) নামে এক রিকশাচালককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১২ অক্টোবর) রাতে ডবলমুরিং থানার বেপারী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান এ তথ্য জানিয়েছেন। ওসমান ফারুক মিন্টু নোয়াখালীর বেগমগঞ্জ থানার হাজিপুর সিরাজ সর্দার বাড়ির মৃত আলী আজমের ছেলে।

পুলিশ জানায়, গত ১৮ সেপ্টেম্বর নগরীর বন্দর থানার পোর্ট কলোনির ৮ নম্বর সড়কের পরিত্যক্ত একতলা বাড়ি থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার বাবা বন্দর থানায় ধর্ষণ ও হত্যা মামলা করেন। 

বন্দর থানার ওসি মাহফুজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গ্রেফতারের পর রিকশাচালক দোষ স্বীকার করে জানিয়েছে, শিশুটিকে বিরিয়ানি কিনে দেওয়ার কথা বলে রিকশায় তোলে। এরপর বন্দর থানা এলাকায় পরিত্যক্ত বাসায় নিয়ে ধর্ষণের পর হত্যা করে।’

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ১৭ সেপ্টেম্বর সকালে খালার বাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় শিশুটি। বড়পোল এলাকায় গেলে ওই রিকশাচালক তাকে ডেকে নেয়। শিশুটির সঙ্গে প্রতিবেশী আরেক শিশু ছিল। সে সঙ্গে যেতে চাইলেও নেয়নি রিকশাচালক। শুধু ওই শিশুটিকে রিকশায় তুলে নিয়ে যায়। প্রতিবেশী শিশুটি বাড়িতে গিয়ে বিষয়টি ভুক্তভোগীর মাকে জানায়। পরে তাকে খুঁজতে বের হন স্বজনরা। না পেয়ে রাতে মাইকিং করা হয়। পরদিন বেলা ১১টার দিকে পোর্ট কলোনির পরিত্যক্ত বাসায় শিশুটির লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর শিশুটির স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন।

/এসএইচ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী