পদ্মা-মেঘনায় ইলিশ ধরায় ৪১ জেলে গ্রেফতার

চাঁদপুর প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২২, ১৪:৫৪আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ১৪:৫৬

নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরে পদ্মা ও মেঘনা নদীতে ইলিশ ধরার অপরাধে ৪১ জেলেকে গ্রেফতার করেছে নৌ পুলিশ। 

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল পর্যন্ত পদ্মা-মেঘনার সদর উপজেলার রাজরাজেশ্বর, পুরাণবাজার, লক্ষ্মীচর, চিরারচর ও আনন্দবাজারসহ বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন হযরত আলী (২১), নুর মোহাম্মদ (৪০), মো. সেলিম শেখ (৩০), মো. বাবুল শেখ (৩৫), ওসমান সরকার (৪২), নূর আলম লস্কর (২৭), ইয়াছিন লস্কর (২৪), সিরাজ বকাউল (৫৫), ইসমাইল গাজী (৫০), কাউছার ভূঁইয়া (১৯), মো. মিচির আলী (৪৬), রাসেল (৩২), সাজ্জাদ হোসেন (২২), রানা ইসলাম (১৯), তপন গাজী (২০), খোকন মিজী (৩৫), মো. সবুজ মিয়া (২৩), সুজন বেপারী (২২), মো. ইমরান (২২)।

তাদের মধ্যে ১০ কিশোরকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছে পুলিশ।

চাঁদপুর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, মা ইলিশ রক্ষায় অভিযানে বিভিন্ন জায়গা থেকে ৪১ জেলেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া পাঁচটি নৌকা, ১০ লাখ মিটার কারেন্ট জাল ও ২৫ কেজি ইলিশ জব্দ করা হয়। জেলেরা যাতে নদীতে মাছ শিকার করতে না পারে, সেজন্য নৌ-পুলিশের বিভিন্ন ইউনিট সার্বক্ষণিক টহল দিচ্ছে। চাঁদপুরের পদ্মা-মেঘনা নৌ-সীমানায় অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, উৎপাদন বাড়াতে মা ইলিশ রক্ষায় গত ৭ অক্টোবর থেকে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে। এ সময় ইলিশ ধরা, পরিবহণ, মজুত ও বিক্রি সম্পূর্ণ নিষেধ।

/এসএইচ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী