তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ছাত্রলীগ নেতাকে ধরে পুলিশে দিলেন জনতা

ফেনী প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২২, ২২:১৮আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ২২:৪৬

ফেনীর সোনাগাজীতে এক তরুণীকে (১৯) ধর্ষণচেষ্টার অভিযোগে মারুফ আলম ভূঁইয়া নামে (২৪) স্থানীয় এক ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে বদুরিয়া গ্রাম থেকে তাকে স্থানীয়রা আটক করে পুলিশে সোর্পদ করেছেন।

সে উপজেলার বগাদানা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী ও বাদুরিয়া গ্রামের ভূঁইয়া বাড়ির ফখরুল আলম ভূঁইয়ার ছেলে।

এলাকাবাসী, পুলিশ, তরুণী ও তার পরিবারের সদস্যরা জানান, বুধবার বিকালে ওই তরুণীর বাড়িতে যায় মারুফ। একপর্যায়ে একা পেয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী বৃহস্পতিবার ডেকে এনে তাকে আটক করে। স্থানীয় এলাকাবাসী বক্তব্য শুনে তাকে বিয়ে করতে বললে অস্বীকৃতি জানায়। পরে তাকে মারধর করে পুলিশে দেওয়া হয়।  এই ঘটনায় ওই তরুণী বাদী হয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃহস্পতিবার সন্ধ্যায় মামলা করেছেন।

তবে অভিযুক্ত ছাত্রলীগ নেতা বিষয়টি অস্বীকার করে দাবি করেন, ওই তরুণীর বড় বোন তাকে ফোন দিয়ে ওই বাড়িতে ডেকে নেয়। তাদের ঘরে গেলে স্থানীয়রা তাকে আটক করে মারধর করে। পরে তাকে পুলিশে সোপর্দ করে। আগামীতে সে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী। ঘটনাটি ষড়যন্ত্রমূলক কিনা বুঝতে পারছেন না।

সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান বলেন, স্থানীয় জনতা তাকে আটকের পর পুলিশে সোপর্দ করে। তরুণীর অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধকে আটকে গ্রামবাসীর বিক্ষোভ
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের