উখিয়ায় মুখোশ পরে ২ রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২২, ২০:৪৮আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ২১:২৬

কক্সবাজারের উখিয়ার তাজনিমারখোলা ক্যাম্পে মুখোশ পরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে তাজনিমারখোলার ১৩ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উখিয়ার ১৩ নম্বর ক্যাম্পের এফ-৫ ব্লকের বাসিন্দা সাব-মাঝি মৌলভী মো. ইউনুস (৩৮) ও হেড মাঝি মোহাম্মদ আনোয়ার।

বিষয়টি নিশ্চিত করে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ বলেন, ‘সন্ধ্যায় হঠাৎ ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ঢুকে দুই মাঝিকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই ক্যাম্পের সাব-মাঝি মো. ইউনুস নিহত হন। আহত অবস্থায় আরেক মাঝি আনোয়ারকে উদ্ধার করে দাতা সংস্থার হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। দুর্বৃত্তদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।’

তাজনিমারখোলা ক্যাম্পের বাসিন্দা আলিম উল্লাহ বলেন, ‘চার জনের একটি গ্রুপ মুখোশ পরে কোমর থেকে অস্ত্র বের করে দুই মাঝিকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। হামলাকারীরা আরসার সদস্য হতে পারে। এক মাঝি ঘটনাস্থলেই নিহত হন। অপরজনকে হাসপাতালে ভর্তির পর মারা যান।’

তিনি বলেন, ‘ঘটনার সময় মাঝিরা ক্যাম্পের স্বেচ্ছাসেবীদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে রোহিঙ্গাদের খোঁজখবর নিচ্ছিলেন। এ সময় হামলার ঘটনা ঘটে। দিন দিন ক্যাম্পের পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। আমরা আতঙ্কে আছি।’

/এএম/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম