শেখ হাসিনার নির্দেশে উচ্চশিক্ষাকে আন্তর্জাতিকীকরণ করা হয়েছে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৬ অক্টোবর ২০২২, ০৪:২৬আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ০৪:২৬

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, গত ১৪ বছরে বাংলাদেশে অনেক প্রাইভেট ইউনিভার্সিটি গড়ে উঠেছে। এগুলোর মধ্যে অনেক বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ও আছে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশে উচ্চশিক্ষার ওপর জোর দিয়েছে। এ কারণেই দেশে বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশের উচ্চশিক্ষাকে আন্তর্জাতিকীকরণ করা হয়েছে।

শনিবার (১৫ অক্টোবর) রাতে চট্টগ্রাম নগরীর হোটেল রেডিসন ব্লু’র নীলগিরি হলে চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি অব টেকনোলজি-সিডনি (ইউটিএস) কোর্সের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য ড. অনুপম সেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী। ইউটিএস কলেজের ব্যবস্থাপনা পরিচালক অ্যালেক্স মারফি এবং বিইআরআই-এর প্রতিষ্ঠাতা ও সিইও ডা. আরিফ জুবেয়ার গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন।

মন্ত্রী তার নিজ শহর চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ইউটিএস কর্তৃক ব্যবসা এবং তথ্য প্রযুক্তির কোর্স শুরু করার কথা শুনে খুব খুশি উল্লেখ করে বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটি সৌভাগ্যবান এবং তিনি চট্টগ্রামের একজন ব্যক্তি হিসেবেও অত্যন্ত সৌভাগ্যবান যে এই কোর্সটি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে চালু হতে যাচ্ছে। এটি বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য অনেক সুযোগ নিয়ে আসবে, তারা এখানে প্রথম বর্ষের কোর্স শেষ করে ডিপ্লোমাধারী হবে। এরপর তারা দুইবছর পড়ালেখা করে ব্যাচেলর ডিগ্রি পাবে। একজন শিক্ষার্থী যদি অস্ট্রেলিয়ায় এক বছরের জন্য একই ডিপ্লোমা করতে যায় তার ২০ লাখ টাকা প্রয়োজন, কিন্তু এখানে তার প্রয়োজন সাড়ে সাত লাখ টাকা।

চট্টগ্রামকে একটি বাণিজ্যিক নগরী উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, চট্টগ্রাম বাংলাদেশের প্রধান বন্দর নগরী হওয়ায় ৯৩ শতাংশ রফতানি-আমদানি কার্যক্রম এই বন্দর দিয়ে হয়।

ড. হাছান ইউটিএসকে চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটিতে তাদের আরও কোর্স সম্প্রসারণ করার জন্য অনুরোধ করেছিলেন উল্লেখ করে বলেন, এতে অন্যান্য ডিসিপ্লিনের শিক্ষার্থীরাও এখানে প্রবেশ করতে পারবে। ফলে প্রিমিয়ার ইউনিভার্সিটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে।

/এমএস/
সম্পর্কিত
‘তথ্যই সবচেয়ে বড় শক্তি’
শিশু ধর্ষণের বিরুদ্ধে গড়ে ওঠা জনমতের ভিত্তিতে আরও কঠোর আইন সম্ভব: তথ্যমন্ত্রী
গণমাধ্যম কমিশন হলে সরকার ও মালিকপক্ষ সাংবাদিকদের নিয়ন্ত্রণ করতে পারবে না: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী