তালাবদ্ধ ঘরে বৃদ্ধ দম্পতির লাশ, পুলিশ বলছে হত্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২২, ০৯:১৮ আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ১৭:০৩

লক্ষ্মীপুরে ঘরের তালা ভেঙে বৃদ্ধ দম্পতির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) রাত ৯টায় সদর উপজেলার শাকচর ইউনিয়নের ১ নম্বর শাকচর গ্রাম থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন—শাকচর গ্রামের ছৈই মিঝি বাড়ির বাসিন্দা আবু ছিদ্দিক (৭৩) ও তার স্ত্রী আতরুন নেছা (৬৫)। তাদের কোনও সন্তান নেই। তবে একটি পালিত সন্তান রয়েছে বলে জানা গেছে।

আবু ছিদ্দিকের ভাতিজা আবদুল হান্নান বলেন, ‘আমার জ্যাঠা-জেঠি একতলা ভবনে বসবাস করতেন। রাতে ঘর থেকে দুর্গন্ধ বের হলে আশপাশের লোকজনের সন্দেহ হয়। পরে খবর পেয়ে পুলিশ এসে ঘরে ঢুকে তাদের লাশ উদ্ধার করেছে।’

তিনি আরও বলেন, ‘আমার জ্যাঠা আগে দুবাইয়ের রাজধানী আবুধাবিতে ছিলেন। প্রায় ১৫ বছর ধরে তিনি বাড়িতে আছেন। তাদের কোনও সন্তান ছিল না। কিন্তু আবদুর রহিম নামে এক পালিত ছেলে রয়েছে। ১৫ বছর ধরে সে এই বাড়িতে বসবাস করে না। বিয়ে করে শ্বশুরবাড়িতেই থাকে। কয়েক বছর ধরে আমার জ্যাঠা-জেঠির সঙ্গে তার সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছিলো না।’

শাকচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেন, ‘ঘরের খাটের ওপর বৃদ্ধ দম্পতির অর্ধগলিত লাশ পাওয়া গেছে। এটা হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।’

জেলা পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ জানান, ভবনের গেট তালাবদ্ধ এবং দরজা ভেতর থেকে আটকানো ছিল। তবে ছাদের দরজার খোলা ছিল। তালা ভেঙে ঘরে ঢুকে তাদের গলায় কাপড় পেঁচানো দেখা গেছে। লাশ খাটে পড়ে ছিল। জিহ্বা বের হয়ে ছিল দুই জনেরই। ঘরের ভেতর থেকে কোনও জিনিসপত্র খোয়া গেছে কি-না দেখা হচ্ছে। 

তিনি আরও জানান, ৪-৫ দিন আগে তাদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে, সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। সব বিষয় সামনে রেখে তদন্ত করে রহস্য উদঘাটন করা হবে। ঘটনাস্থলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির সদস্যরা এসে আলামত সংগ্রহ করেছেন। লাশ অনেকটাই গলে গেছে। উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। 

/এসএইচ/
সম্পর্কিত
খুলনায় আইনশৃঙ্খলা কমিটির সভা শেষ হতে না হতেই গুলিতে বিএনপি নেতা নিহত
বিচারকের ছেলেকে হত্যায় লিমনের মৃত্যুদণ্ড, এক বছরেই শেষ বিচারকাজ
রাজধানীর একটি বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী: রিজভী
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী: রিজভী
সৌদিতে হুথি হামলা বাড়ছে, ইয়েমেনের ওপর নিষেধাজ্ঞা নবায়ন জাতিসংঘের
সৌদিতে হুথি হামলা বাড়ছে, ইয়েমেনের ওপর নিষেধাজ্ঞা নবায়ন জাতিসংঘের
শীতের আগেই খুশকির সমস্যা? কাজে আসতে পারে ঘরোয়া তিন প্যাক
শীতের আগেই খুশকির সমস্যা? কাজে আসতে পারে ঘরোয়া তিন প্যাক
ট্রান্সফরমার চুরি করতে গিয়ে খুঁটির মাথায় আটকা পড়লো চোর
ট্রান্সফরমার চুরি করতে গিয়ে খুঁটির মাথায় আটকা পড়লো চোর
সর্বাধিক পঠিত
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা