শীতের আগেই খুশকির সমস্যা? কাজে আসতে পারে ঘরোয়া তিন প্যাক

জীবনযাপন ডেস্ক
১৩ নভেম্বর ২০২৬, ০৯:১৫ আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৯:১৫

শীতের আমেজ পড়তে না পড়তেই বাড়তে শুরু করেছে খুশকির সমস্যা? মাথার ত্বক শুষ্ক হয়ে যাওয়া, চুলকানি কিংবা র‌্যাশের মতো সমস্যাও দেখা দিতে পারে এই সময়ে। আবহাওয়ার পরিবর্তনের প্রভাব পড়ে চুল ও মাথার ত্বকেও। তাই এই সময় চুলের যত্নে একটু বাড়তি নজর দেওয়া জরুরি। নিয়মিত মাথার ত্বক পরিষ্কার রাখার পাশাপাশি কয়েকটি ঘরোয়া উপাদান দিয়েও নিতে পারেন চুলের যত্ন।

টক দই, অ্যালোভেরা ও নারকেল তেলের প্যাক

মাথার ত্বকের আর্দ্রতা বজায় রাখতে টক দই, অ্যালোভেরা জেল ও নারকেল তেল মিশিয়ে তৈরি করতে পারেন একটি প্যাক। মিশ্রণটি চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত লাগিয়ে ২০-৩০ মিনিট রেখে দিন। তার পর মৃদু শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। তবে মাথার ত্বকে অ্যালার্জি বা জ্বালাভাব থাকলে এই প্যাক ব্যবহার না করাই ভালো।

ডিম, মধু ও অলিভ অয়েলের প্যাক

চুলের পরিচর্যায় ব্যবহার করতে পারেন ডিম, মধু, টক দই, অলিভ অয়েল ও নারকেলের দুধ দিয়ে তৈরি প্যাক। সব উপাদান ভালো করে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। এবার চুলে ও মাথার ত্বকে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এই প্যাক চুলের শুষ্ক ভাব কমাতে সাহায্য করবে। ডিম ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই ঠান্ডা বা স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে।

রোজমেরি ও পেপারমিন্ট তেলের মিশ্রণ

চুলের যত্নে রোজমেরি ও পেপারমিন্ট এসেনশিয়াল অয়েলও ব্যবহার করা যায়। দু’চামচ নারকেল বা অলিভ অয়েলের সঙ্গে রোজমেরি এসেনশিয়াল অয়েল তিন ফোঁটা এবং পেপারমিন্ট অয়েল এক-দু’ফোঁটা মিশিয়ে নিন। তারপর মাথার ত্বকে আলতো করে লাগান। কিছুক্ষণ রেখে শ্যাম্পু করে ফেলুন। তবে এসেনশিয়াল অয়েল কখনও সরাসরি মাথার ত্বকে লাগাবেন না। ব্যবহারের আগে হাতে অল্প লাগিয়ে পরীক্ষা করে নেওয়া জরুরি।

খুশকি বেড়ে গেলে শুধু ঘরোয়া প্যাকের ওপর নির্ভর না করে মাথার ত্বক পরিষ্কার রাখুন। অতিরিক্ত গরম পানিতে চুল ধোবেন না। খুশকির সঙ্গে তীব্র চুলকানি, লালচে ভাব বা ক্ষত দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন।

 

/এমএএল/
সম্পর্কিত
কাশি-গলাব্যথায় কাবু? শীতে চুমুক দিন এই উষ্ণ পানীয়ে
শীতে নিউমোনিয়া থেকে কীভাবে শিশুদের রক্ষা করবেন?
অসময়ের বৃষ্টি কি শীতের আগমনী বার্তা
সর্বশেষ খবর
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী: রিজভী
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী: রিজভী
সৌদিতে হুথি হামলা বাড়ছে, ইয়েমেনের ওপর নিষেধাজ্ঞা নবায়ন জাতিসংঘের
সৌদিতে হুথি হামলা বাড়ছে, ইয়েমেনের ওপর নিষেধাজ্ঞা নবায়ন জাতিসংঘের
ট্রান্সফরমার চুরি করতে গিয়ে খুঁটির মাথায় আটকা পড়লো চোর
ট্রান্সফরমার চুরি করতে গিয়ে খুঁটির মাথায় আটকা পড়লো চোর
শেয়ারবাজারে পুঁজি হারাতে চান না? বিনিয়োগের আগে যে ভুলগুলো এড়িয়ে চলবেন
শেয়ারবাজারে পুঁজি হারাতে চান না? বিনিয়োগের আগে যে ভুলগুলো এড়িয়ে চলবেন
সর্বাধিক পঠিত
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা