লাজ ফার্মাকে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২০ অক্টোবর ২০২২, ১৫:৩৬আপডেট : ২০ অক্টোবর ২০২২, ১৫:৩৬

অনিবন্ধিত বিদেশি ওষুধ, অনুমোদনহীন বিদেশি চকলেট ও প্রসাধনী রাখার অভিযোগে চট্টগ্রামের জিইসি মোড় এলাকার লাজ ফার্মাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসন, ঔষধ প্রশাসন অধিদফতর ও বিএসটিআই যৌথভাবে অভিযান পরিচালনা করে এই জরিমানা করে। অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

অভিযানে লাজ ফার্মার আউটলেটটি থেকে বিপুল পরিমাণ অনিবন্ধিত বিদেশি ওষুধ, অনুমোদনহীন বিদেশি চকলেট ও প্রসাধনী উদ্ধার করা হয়। এ ছাড়া কোনও রেজিস্টার্ড ফার্মাসিস্টের উপস্থিতি ছাড়াই ওষুধ বিক্রি করছিল প্রতিষ্ঠানটি। এতে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা অর্থদণ্ড করে তাৎক্ষণিক আদায় করা হয়।

এই বিষয়ে জেলা প্রশাসক মমিনুর রহমান বলেন, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে যে বা যারা এভাবে বিদেশি প্রসাধনী, শিশুখাদ্য ও ওষুধ আমদানি বা বিক্রি করে তাদের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে।

/এফআর/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম