পুলিশের গাড়ি থেকে পালিয়েছে এক রোহিঙ্গা 

কক্সবাজার প্রতিনিধি
২২ অক্টোবর ২০২২, ২০:১১আপডেট : ২২ অক্টোবর ২০২২, ২০:১১

কক্সবাজারে আদালতে নিয়ে যাওয়ার সময় পুলিশের প্রিজন ভ্যান থেকে পালিয়েছে মুজিবুল আলম (২৮) নামে এক রোহিঙ্গা আসামি। সে উখিয়ার বালুখালী ক্যাম্প ২ ওয়েস্ট-ডি-ব্লকের দিল মোহাম্মদের ছেলে। শনিবার (২২ অক্টোবর) বিকালে কক্সবাজার-টেকনাফ সড়কের রামু পানেরছড়া এলাকায় এই ঘটনা ঘটে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, বিকালে ১২ জন আসামি উখিয়া থেকে প্রিজন ভ্যানে করে আদালতে পাঠানো হয়। পথিমধ্যে রামু সেনানিবাস অতিক্রম করার পর হঠাৎ এক আসামি বমি করার কথা বলে পুলিশের সহায়তা চান। এ সময় তালা খুলে পলিথিন দিতে গেলে সেই সুযোগে এক আসামি পালিয়ে যায়। সে রোহিঙ্গা নাগরিক।

তিনি আরও জানান, তাকে গ্রেফতার করতে পুলিশের কয়েকটি টিম কাজ করছে। পাশাপাশি প্রিজন ভ্যানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী