গাঁজা পাচারের অভিযোগে ট্রেনের পরিচালকসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৪ অক্টোবর ২০২২, ১০:৪৬আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ১০:৪৬

মাদক গাঁজা পাচারের অভিযোগে ট্রেনের পরিচালক (গার্ড) ইমরুল কায়েসসহ দুই জনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা পুলিশ। শনিবার (২২ অক্টোবর) বিকালে তাদের গ্রেফতার করা হয়। পরে রবিবার দুপুরে গোয়েন্দা পুলিশ এ তথ্য জানায়।

সংস্থাটি জানায়, শনিবার (২২ অক্টোবর) নগরীর কোতোয়ালি থানাধীন রিয়াজুদ্দীন বাজার চৈতন্ন গলি এলাকায় অভিযান পরিচালনা করে দুই কেজি গাঁজাসহ মো. সোহেল (২২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রেন পরিচালক ইমরুল কায়েসকে গ্রেফতার করা হয়।

মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মাদ আলী হোসেন নির্দেশে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শামীম কবিরের তত্ত্বাবধানে স্পেশাল টিমের এসআই মো. রাজিব হোসেন, এসআই মো. রবিউল ইসলাম, এএসআই মো. জাহিদুল হক এ অভিযান পরিচালনা করে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মাদ আলী হোসেন বলেন, ‘গাঁজা পাচারের অভিযোগে ইমরুল কায়েসকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।’

গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান, গ্রেফতার ব্যক্তিরা পরস্পর যোগসাজসে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে গাঁজা ক্রয় করে। পরবর্তী সময়ে এসব গাঁজা বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

/ইউএস/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক