চট্টগ্রাম বন্দরের কার্যক্রম স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ অক্টোবর ২০২২, ১৩:১০আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ১৩:১০

ঘূর্ণিঝড় সিত্রাং ক্রমশ দুর্বল হওয়ায় চট্টগ্রাম বন্দরে জারি করা এলার্ট-৩ প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল থেকে বন্দর শেডে পণ্য ডেলিভারির কাজ চলছে। দুপুর থেকে স্বাভাবিক হয়েছে সব কার্যক্রম।

এর আগে গত রবিবার রাতে বিশেষ সতর্কতা এলার্ট-৩ জারি করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এলার্ট-৩ জারি করায় বন্ধ হয়ে যায় পণ্য ডেলিভারিসহ বন্দরের সব ধরনের কার্যক্রম। বহির্নোঙরে থাকা জাহাজ এবং জেটিতে থাকা জাহাজগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে আবহাওয়া অফিসের দেওয়া বিপদ সংকেত নামিয়ে ফেলার পর বন্দরের কার্যক্রম সচলের সিদ্ধান্ত হয়। জারি করা বন্দরের নিজস্ব সতর্কতা সংকেত এলার্ট-৩ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সকাল থেকে জাহাজ জেটিতে ভিড়তে শুরু করেছে। দুপুর ১২টার পর থেকে আবারও সচল হয়ে উঠেছে চট্টগ্রাম বন্দর। পণ্য ডেলিভারি থেকে শুরু করে চলছে সব ধরনের কাজ।’

বন্দর সূত্র জানায়, চট্টগ্রাম বন্দর জেটিতে প্রথম জাহাজ ভিড়েছে বাল্ক ক্যারিয়ার ‘এমভি হ্যাপি হিরো’। এই জাহাজ থেকে পণ্য খালাস শুরু হয়েছে। ইতোমধ্যে আরও বেশি কয়েকটি জাহাজ জেটিতে ভিড়েছে। অপরদিকে বহির্নোঙরে থাকা জাহাজ থেকেও পণ্য ওঠানামা শুরু হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
চট্টগ্রাম বন্দরে জাহাজে ২ বিদেশি নাগরিকের মারামারি, একজন নিহত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম