ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক কারাগারে

কুমিল্লা প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২২, ১২:২০আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ১২:২৯

কুমিল্লার মুরাদনগর ‍উপজেলায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সাজ্জাদ হোসেন সাজু (৩৯) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে তাকে গ্রেফতার করে মুরাদনগর থানা পুলিশ। শুক্রবার (২৮ অক্টোবর) সকালে সাজুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

খুলনার দৌলতপুর থানার মহেশরপাশা গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন সাজু। তিনি মুরাদনগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সরমাকান্দা আদর্শ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক।

পুলিশ ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা গেছে, গত আগস্ট থেকে সাজুর কাছে ১২ জনের একটি ব্যাচের সঙ্গে অঙ্ক ও ইংরেজি বিষয়ে প্রাইভেট পড়তে যায় ‍ওই ছাত্রী। কিছু দিন পর সাজু তাকে বলেন, ‘তুমি পড়াশোনায় অনেক পিছিয়ে আছো। এখন থেকে প্রতি শুক্রবার তোমাকে আলাদা করে পড়াবো’। ওই শিক্ষার্থী প্রাইভেট পড়তে গেলে সেপ্টেম্বরে তাকে ধর্ষণ করেন সাজু। সর্বশেষ ২১ অক্টোবর ফোন করে প্রাইভেট পড়তে ডেকে নেন। সেদিন তাকে আবারও ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মুরাদনগর থানায় মামলা করেন।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, মামলার পর বৃহস্পতিবার রাতে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। আজ সকালে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

/এসএইচ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি